Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বোর্ড গঠনের আগে কেন গ্রেফতার নির্দল প্রার্থী

বোর্ড গঠনের আগে কেন গ্রেফতার নির্দল প্রার্থী

Online Desk আগস্ট 7, 2023
20230807_190801.jpg

নিলয় ভট্টাচার্য,নদীয়া: পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে নির্দলের জয়ী প্রার্থীকে গ্রেফতারের ঘটনায় ব্যাপক উত্তেজনা নদীয়ার রানাঘাটে।
শাসক দলের চাপে পড়েই পুলিশ ওই নির্দল প্রার্থীকে গ্রেফতার করে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় দফায় দফায় বিক্ষোভ নির্দল প্রার্থীর অনুগামীদের। স্থানীয় সূত্রে জানা গেছে নদীয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ বারের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। পরিবারের অভিযোগ,মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শাসক দলের দুষ্কৃতীরা বিভিন্নভাবে তাকে চাপে ফেলার চেষ্টা করে, সম্পূর্ণ মদত দেয় পুলিশ প্রশাসনও। নির্বাচনে জয়লাভের পর সেই চাপ আরো বেড়ে যায় ।তারপরই হঠাৎ করে গোপাল ঘোষকে আটক করে পুলিশ। পরিবারের লোকজন থানায় গেলে পুলিশ সরাসরি তাদেরকে বলে যতক্ষণ না পর্যন্ত বোর্ড গঠন হচ্ছে তাকে ছাড়া হবে না। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন নির্দল প্রার্থীর অনুগামীরা।
নির্দল প্রার্থীর অনুগামীদের দাবি, মঙ্গলবার বোর্ড গঠন রয়েছে, বোর্ড গঠনের আগে তাদের প্রার্থীকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Post Views: 92

Continue Reading

Previous: পুলিশের হাত থেকে পালাতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের
Next: লারাকে সরিয়ে ভেত্তরিকে আনলো হায়দরাবাদ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.