Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা ইউনুসের

স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা ইউনুসের

Online Desk মার্চ 26, 2025
yunus-bd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ভোরে মহম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সরকারি কর্মসূচি নেওয়া হয়েছে। সেদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের তরফেও নানা আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ভাষণে বলেন, ‘রাষ্ট্রের সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনমুখী ও টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি।’ ৫৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালির উপর আক্রমণ নামিয়ে এনেছিল পাক হানাদার বাহিনী। সেই হামলার পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের সাধারণ মানুষ। ৯ মাসের টানা রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়।

Post Views: 113

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই, এবার চড়বে পারদ
Next: ফোনের পর ফোন, কৌতুককাণ্ডে প্রাণনাশের হুমকি কুনালকে

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.