Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কেনো তাকে অধিনায়ক করা হল প্রমাণ করলেন শুভমন

কেনো তাকে অধিনায়ক করা হল প্রমাণ করলেন শুভমন

Online Desk জুন 21, 2025
FB_IMG_1750483135320-1.jpg

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশদের ডেরায় স্পর্ধা। তারুণ্যের দাপট। যার সামনে থেকে প্রথম দিন নেতৃত্ব দিলেন শুভমন গিল। করলেন ঝকঝকে সেঞ্চুরি। করলেন রেকর্ড। গড়লেন ইতিহাস। রোহিত শর্মার ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর জন্য তিনি যে যোগ্য প্রথম দিনই প্রমাণ করলেন। অধিনায়ক হয়ে এমন একটা জায়গায় ব্যাট করার দায়িত্ব নিয়েছেন, ভারত দলে যে জায়গাটা এর আগে সামলেছেন দুই মহারথী শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে সাবলীল ব্যাটিং করলেন শুভমন। হেডিংলি টেস্টের প্রথম দিন চার নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন শুভমন। ক্যাপ্টেন্সি অভিষেক, সেই এমআরএফ ব্যাট এবং চার নম্বরে নেমে সেঞ্চুরি, হেলমেট খুলে মাথানত করে গ্যালারিকে সম্মান জানান তিনি। এই সেঞ্চুরিতে তিনি ছুঁয়েছেন বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার ও বিরাট কোহলির কীর্তি। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে গিলের আগে সেঞ্চুরি করেছিলেন এই চারজনও। এছাড়াও অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে শতরান করার নজিরের তালিকায় এতদিন ছিলেন আছেন অ্যালিস্টার কুক, গ্রেগ চ্যাপেল, কেভিন পিটারসেনও। সবার সঙ্গেই নিজের নামওটাও খোদাই করে দেন শুভমন। ক্রিজে নেমেই নিজের ইতিবাচক মনোভাব বুঝিয়ে দেন।টেস্ট মানসিকতায় ব্যাট করেননি। একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন। ৫৬ বলে অর্ধশতরান করেন। ইনিংসে ছিল ৮টি চার। প্রথম থেকেই স্বচ্ছন্দ দেখায় গিলকে। ১৭৫ বলে ১৬ চার ও ১ ছয়ে ১২৭ রানে অপরাজিত আছেন ভারতের নতুন অধিনায়ক। এখনও এগিয়ে চলেছেন বলাই যায়। দেশের বাইরে দ্বিতীয় সেঞ্চুরি, এশিয়ার বাইরে প্রথম। ১৪০ বলে দুর্দান্ত একটা ড্রাইভে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন। সব মিলিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে শুভমন শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। চার নম্বরে কোহলির শূন্যস্থান কে পূরণ করবেন, সেই নিয়ে চর্চা চলছিল। প্রাক্তনদের পছন্দ ছিলেন শুভমন। গৌতম গম্ভীরেরও। চার নম্বরে নেমেই নিজের জায়গা পাকা করলেন ভারতের তরুণ অধিনায়ক। সেইসঙ্গে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম দিনেই দেখিয়ে দিলেন, এই ভার বইতে তিনি প্রস্তুত। অস্ট্রেলিয়া সফরে রান পাননি। ইংল্যান্ডে জাত চেনালেন।

Post Views: 171

Continue Reading

Previous: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আবাসে ভেঙে পড়ল লোহার বিম, একটুর জন্য প্রাণে বাঁচলেন ছাত্রীরা
Next: বাইচুংয়ের অভিযোগে পাল্টা কী বললেন কল্যাণ!

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.