Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরমুজ পেরিয়ে এলপিজি ট্যাঙ্কার দেশে; স্বস্তিতে দেশের জ্বালানী ব্যবস্থা

হরমুজ পেরিয়ে এলপিজি ট্যাঙ্কার দেশে; স্বস্তিতে দেশের জ্বালানী ব্যবস্থা

Online Desk এপ্রিল 4, 2026
green-senvi.png

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’র নিরাপদ ভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে মোট সাতটি ভারতীয় জাহাজ নিরাপদে এই সংবেদনশীল সামুদ্রিক পথ পেরোতে সক্ষম হয়েছে, এবং সবকটিই এলপিজি বহনকারী ট্যাঙ্কার।
‘গ্রিন সানভি’ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে নির্দিষ্ট করিডর ব্যবহার করে যাত্রা সম্পন্ন করে। জাহাজটিতে প্রায় ৪৪,০০০ টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে, যা ভারতের দৈনিক চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করতে সক্ষম। চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই এই যাত্রা বিশেষ গুরুত্ব বহন করছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, আরও দুটি ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন আশা’ এবং ‘জগ বিক্রম’ শীঘ্রই একই পথ অনুসরণ করে ভারতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে, সংকটকালেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভারত সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে।
বর্তমানে পারস্য অঞ্চলে, প্রণালীর পূর্ব দিকে মোট ১৭টি ভারতীয় জাহাজ অবস্থান করছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে এলপিজি ট্যাঙ্কার ছাড়াও অপরিশোধিত তেলবাহী জাহাজ, এলএনজি ট্যাঙ্কার, রাসায়নিক পণ্যবাহী জাহাজ, কন্টেনারবাহী জাহাজ এবং বাল্ক ক্যারিয়ার। এছাড়াও কয়েকটি জাহাজ রক্ষণাবেক্ষণের কাজেও রয়েছে। এই পরিস্থিতিতে ভারত কূটনৈতিক স্তরে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে, যাতে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়। ইরান ইতিমধ্যেই জানিয়েছে, যেসব দেশ তাদের কাছে শত্রু নয়, তাদের জাহাজ নির্দিষ্ট নিয়ম মেনে এই জলপথ ব্যবহার করতে পারবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে, ভারত-সহ একাধিক দেশের জাহাজকে এই পথে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
যাত্রাপথে ‘গ্রিন সানভি’ নিজেকে ভারতীয় জাহাজ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করে এবং জাহাজে থাকা নাবিকদের পরিচয়ও প্রদর্শন করে। পারস্য উপসাগরকে আরব সাগরকে সঙ্গে যুক্ত করা এই হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান কেন্দ্র। ফলে এই পথে নিরাপদ নৌচলাচল বজায় রাখা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Post Views: 151

Continue Reading

Previous: ইউক্রেনের নিকোপোলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫, এক কিশোরী-সহ জখম ১৯
Next: অভিনেতা রাহুলের মৃত্যু তদন্তে এফআইআর দায়ের আর্টিস্ট ফোরামের, রিজেন্ট পার্কে হাজির প্রিয়াঙ্কা সরকারসহ ফোরামের সদস্যরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.