Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের নিকোপোলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫, এক কিশোরী-সহ জখম ১৯

ইউক্রেনের নিকোপোলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫, এক কিশোরী-সহ জখম ১৯

Online Desk এপ্রিল 4, 2026
russia-ukraine-war.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার। দেশটির নিকোপোলে রুশ ড্রোন হামলার ফলে মৃত্যু হয়েছে পাঁচ জনের। জখম হয়েছেন এক কিশোরী-সহ ১৯ জন। ইউক্রেনের সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। নতুন করে পুতিন বাহিনীর হামলায় ইউক্রেনের মানুষ প্রাণ হারানোয় যুদ্ধ নয়া মোড় নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রিপোর্ট অনুসারে, ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, রুশ বাহিনী শনিবার, ৪ এপ্রিল, নিকোপোলে একটি প্রাণঘাতী ড্রোন হামলা চালায়। এতে পাঁচ জন নিহত এবং ১৯ জন আহত হন। নিহতদের মধ্যে তিন জন নারী ও দুজন পুরুষ বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী রয়েছে। তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজ মাধ্যমে হানঝা জানান, ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। যার পর বেশ কয়েকটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ ও মধ্য ইউক্রেন জুড়ে রশিয়া হামলা তীব্র করেছে। নিকোপোলে হামলা সেই ধারাবাহিকতার অংশ। শুক্রবার গভীর রাতে খেরসনে, রুশ কামান কোরাবেলনি জেলার আবাসিক ভবনগুলো লক্ষ্য করে হামলা চালায়। ৩১ ও ৫৩ বছর বয়সী দুই মহিলা তাতে জখম হন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোলাবর্ষণে নিকটবর্তী একটি বহুতলের প্রায় ১০০টি জানালা ভেঙে গেছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমানে পাঁচ বছরে পড়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংঘাতের ফলে। ২০২৪ সালের শেষ দিকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করে রেখেছিল।

Post Views: 144

Continue Reading

Previous: মালদহে বিচার বিভাগীয় আধিকারিকদের হয়রানি পূর্বপরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্ত, খতিয়ে দেখবে এনআইএ
Next: হরমুজ পেরিয়ে এলপিজি ট্যাঙ্কার দেশে; স্বস্তিতে দেশের জ্বালানী ব্যবস্থা

সম্পর্কিত গল্প

diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
death.jpg

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন

Online Desk জুলাই 27, 2026
sheikh-hasina.png

শেখ হাসিনার বাসভবন ‘সুধা সদন’ থেকে উদ্ধার যুবকের দেহ

Online Desk জুলাই 27, 2026

You may have missed

diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026
death.jpg

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.