Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মালদহে বিচার বিভাগীয় আধিকারিকদের হয়রানি পূর্বপরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্ত, খতিয়ে দেখবে এনআইএ

মালদহে বিচার বিভাগীয় আধিকারিকদের হয়রানি পূর্বপরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্ত, খতিয়ে দেখবে এনআইএ

Online Desk এপ্রিল 4, 2026
nia.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক এলাকা। অভিযোগ ওঠে বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থা করার। সেই সঙ্গে তাঁদেরকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ। সেই ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইআএ। এসআইআর ঘিরে অশান্তির ওই ঘটনার তদন্তে এনআইএ খতিয়ে দেখবে গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছিল।
সূত্রের খবর, এনআইএ তদন্ত করে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেব। অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে, বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কারণে স্বতঃস্ফূর্ত ভাবে এই জনরোষ, নাকি বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার জন্য এটি পূর্বপরিকল্পিত। শুক্রবার বিকেলে কালিয়াচকে পৌঁছানোর পর এনআইএ ইতিমধ্যেই, এই ঘটনায় তদন্ত শুরু করেছে। যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমকে এ বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন না। তবে সূত্রের খবর, এই মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত ৩৫ জনের, বিশেষ করে মোফাক্কারুল ইসলাম এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান আলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান তদন্তকারী দলে ১৫ জন গোয়েন্দা রয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার এক কর্তা। নয়াদিল্লি এবং মুম্বইয়ের এনআইএ থেকে তাঁরা পশ্চিমবঙ্গের ঘটনার তদন্তে এসেছেন। তবে, কলকাতার এনআইএ আধিকারিকদের একটি দল ওই গোয়েন্দাদের কাজে সহযোগিতা করছেন। উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ, বিচার বিভাগীয় আধিকারিকদের হয়রানির মামলার তদন্তের দায়িত্ব এনআইএ বা সিবিআইকে হস্তান্তর করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল। তার পরেই এনআইএকে দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালক সংস্থা।

Post Views: 113

Continue Reading

Previous: ইরানে নিজেদের পাইলটকে খুঁজতে মরিয়া যুক্তরাষ্ট্র; পাল্টা চালককে খুঁজে দিতে পারলে পুরস্কার, ঘোষণা তেহরানের
Next: ইউক্রেনের নিকোপোলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৫, এক কিশোরী-সহ জখম ১৯

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.