Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ‍্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের, ধ্বংস একাধিক জঙ্গিঘাঁটি

মধ‍্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত ভারতের, ধ্বংস একাধিক জঙ্গিঘাঁটি

Online Desk মে 7, 2025
20250507_100755.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর জঙ্গিদের জবাব দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল ভারত। সেই হুঁশিয়ারির পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৯টি জায়গায় আঘাত হানল ভারত। এই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর। ভারতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর।’

ভারতীয় সেনার তরফে মঙ্গলবার মধ্যরাতের পর জানানো হয়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হানা হয়েছে। যদিও ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে ভারতের প্রত্যাঘাতে আট জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস্-এর ডিরেক্টর জেনারেল রাতেই সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে তথ্য প্রকাশ করেন। পাকিস্তানের দাবি, রাত ১টা নাগাদ পাকিস্তানের মোট ছ’টি জায়গায় ২৪টি আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। অন্য দিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে ভারত আগেই অভিযোগ করেছে। যদিও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের উত্তেজনার আবহে এবার পাকিস্তানের একাধিক জায়গায় প্রত্যাঘাত করল ভারত।

Post Views: 121

Continue Reading

Previous: মক ড্রিল
Next: ‘অপারেশন সিঁদুর’কে লজ্জাজনক বললেন ট্রাম্প, উদ্বেগ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.