Skip to content
নভেম্বর 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • জন্মদিনের আগে বিরাট রেকর্ড করে দলকে জেতালেন কোহলি

জন্মদিনের আগে বিরাট রেকর্ড করে দলকে জেতালেন কোহলি

Online Desk নভেম্বর 4, 2026
Cr.jpg

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিব্রিঘ্ন প্রথম ওয়ান-ডেতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারতের বোলিং বিভাগের ভালো পারফরম্যান্স দেখা গেল। সেই তুলনায় ব্যাটারদের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। তা সত্ত্বেও জয় পেল ভারত।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে চার উইকেট নিয়ে ভারতীয় পেসারদের একটি বিশেষ তালিকাতেও জায়গা করে নিয়েছেন ভারতের বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে জাভাগল শ্রীনাথ ও মহম্মদ শামির। প্রথম ওডিআই-তে উইল ইয়ংকে ফিরিয়ে শুরু করেন আর্শদীপ। এরপর হেনরি নিকোলস ও কাইল জেমিসন-সহ আরও ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। ৪/৭০ বোলিং পরিসংখ্যান নিয়ে ম্যাচ শেষ করেন এই পেসার।

নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারদের ওয়ানডে বোলিংয়ের সেরা পারফরম্যান্সের তালিকায় এটি চতুর্থ স্থানে রয়েছে। আর্শদীপের আগে রয়েছেন শ্রীনাথ, যিনি ২০০৩ সালে অকল্যান্ডে ২৩ রানে চারটি এবং ১৯৯৫ সালে নেপিয়ারে ৫২ রানে চারটি উইকেট নিয়েছিলেন। ২০১৪ সালে নেপিয়ারে শামির বোলিং পরিসংখ্যান ছিল ৫৫ রানে চার উইকেট। এখনও পর্যন্ত ১৯টি ওডিআই ম্যাচে আর্শদীপের সংগ্রহ ৩৪টি উইকেট। তাঁর গড় ২৪.২৬ এবং ইকোনমি রেট ৫.৫৯। ওয়ানডে ক্রিকেটে দু’বার চার উইকেট এবং একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। জবাবে ২২.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। বৃষ্টির জন্য ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ৩২। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সংশোধিত টার্গেট হয় ১৪৩। সেই রান তুলে নেয় ভারত প্রথম বার বৃষ্টি নামে ভারতের ইনিংসের ১১তম ওভারে।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির জন্মদিন। তার আগের দিন তিনি অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে জয় এনে দিলেন। এদিন তিনি ৫১ বলে ৭৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ভারতের ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান ওপেনার রোহিত শর্মা। তিনি ছয় বল খেলে রান করতে পারেননি। এরপর অপর ওপেনার শুবমানকে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান বিরাট। গিল ৫৬ বলে ৩৭ রান করেন। এই জুটিতে যোগ হয় ১১৩ রান। ইনিংসের মাঝপথে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে শেষপর্যন্ত সহজ জয় আসে। ১৮৬ রান তাড়া করতে নেমে ভারতের স্কোর তখন ৫৪/১। কোহলি ব্যাট করছিলেন ২৯ রানে। শুভমন ক্রিজে ছিলেন ১৭ রানে। প্রায় এক ঘণ্টা বিরতির পর খেলা শুরু করা হয়। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ৪০ ওভারে ১৬৭ রান। কয়েকটি বল হওয়ার পরেই আবার বৃষ্টি শুরু হয়।

 

আম্পায়ারেরা চাইছিলেন ১২তম ওভারটি সম্পূর্ণ করতে। তবে পরিবেশ দেখে রাজি ছিলেন না কোহলি এবং শুভমন। সেই ওভারের শেষ বলের আগে আম্পায়ার পল রাইফেলের দিকে তাকিয়ে কোহলি বলেন, “এক বার সাইটস্ক্রিনের দিকে তাকান। বল তো দেখতেই পারছি না।” বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে তিন নম্বরে নেমে ১৩ হাজার রান করলেন তিনি। আর কোনও ব্যাটারের এই নজির নেই। কোহলি প্রয়োজন ছিল মাত্র ১২ রান। নিজের ইনিংসের ১৩তম বলেই এই নজির গড়েন কোহলি। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। তার আগের দিন নতুন কীর্তি গড়লেন তিনি।

Continue Reading

Previous: তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার ১ কোটির বেশি নগদ টাকা, জেরায় সুমিতের সূত্র ধরেই হানা পুলিশের
Next: ক্যাপ্টেন হিসেবে স্বাধীনতা পেতেন না, জানালেন সচিন

সম্পর্কিত গল্প

TTT.jpg

জিদানকেও ৩টে ট্রফি জেতার পরে সরিয়ে দেওয়া হয় ! ওড়িশা ম্যাচের আগে জানালেন বাগান কোচ প্যানোস

Online Desk নভেম্বর 4, 2026
FFF.jpg

জেতা ম্যাচে হেরে ক্লান্তিকে দুষলেন হাবাস

Online Desk নভেম্বর 4, 2026
Sachin.jpg

ক্যাপ্টেন হিসেবে স্বাধীনতা পেতেন না, জানালেন সচিন

Online Desk নভেম্বর 4, 2026

You may have missed

TTT.jpg

জিদানকেও ৩টে ট্রফি জেতার পরে সরিয়ে দেওয়া হয় ! ওড়িশা ম্যাচের আগে জানালেন বাগান কোচ প্যানোস

Online Desk নভেম্বর 4, 2026
FFF.jpg

জেতা ম্যাচে হেরে ক্লান্তিকে দুষলেন হাবাস

Online Desk নভেম্বর 4, 2026
Sachin.jpg

ক্যাপ্টেন হিসেবে স্বাধীনতা পেতেন না, জানালেন সচিন

Online Desk নভেম্বর 4, 2026
Cr.jpg

জন্মদিনের আগে বিরাট রেকর্ড করে দলকে জেতালেন কোহলি

Online Desk নভেম্বর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.