Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে ছাড়পত্র, মোদীর লন্ডন সফরে হতে পারে চুড়ান্ত স্বাক্ষর

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে ছাড়পত্র, মোদীর লন্ডন সফরে হতে পারে চুড়ান্ত স্বাক্ষর

Online Desk জুলাই 23, 2025
ind-uk-trade-deal.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ আলোচনার পর অবশেষে বহু প্রতীক্ষিত ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সব কিছু পরিকল্পনা মতো এগোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন লন্ডন সফরেই দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। বুধবার চার দিনের বিদেশ সফরে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথম গন্তব্য লন্ডন, এরপর মালদ্বীপ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল।
চলতি বছরের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী। তখনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় চুক্তির খসড়া। দুই প্রধানমন্ত্রীই স্পষ্ট করে দেন, এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো, পাশাপাশি বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যের সমস্ত বাধা দূর করা। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনে রফতানি হওয়া ভারতীয় চামড়া, পোশাক, জুতো, গয়না, সামুদ্রিক মাছ ও খেলনার উপর শুল্ক অনেকটাই কমবে। এর ফলে ব্রিটিশ বাজারে সেসব পণ্য আরও সস্তা হবে। অন্যদিকে ভারতেও ব্রিটেনের তৈরি স্কচ, হুইস্কি, জাগুয়ার-ল্যান্ডরোভার গাড়ি, চকলেট, প্রসাধনী সামগ্রী ও মেডিক্যাল সরঞ্জাম তুলনামূলকভাবে কম দামে আমদানি করা যাবে।
এই চুক্তির অন্যতম লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়া। তবে দেশের কৃষকদের স্বার্থে আপেল, দুধ ও দুগ্ধজাত পণ্য এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। ফলে এইসব পণ্যের ক্ষেত্রে আগের মতোই শুল্ক বলবৎ থাকবে। চুক্তি অনুযায়ী, সাধারণত দু’দেশের বাণিজ্যমন্ত্রীরাই স্বাক্ষর করেন। এরপর ব্রিটিশ সংসদের অনুমোদন পেলেই চুক্তি কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Post Views: 325

Continue Reading

Previous: নিজের বাড়িতেই হেনস্তার শিকার অভিনেত্রী তনুশ্রী দত্ত! কি হয়েছে অভিনেত্রীর?
Next: কসবা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তের নামে ১২টি মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.