Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত

মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত

Online Desk এপ্রিল 8, 2026
20260408_153124.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাসের বেশি ধরে চলা যুদ্ধ থামাতে অবশেষে দু সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে স্বাগত জানাল ভারত। পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে, সংলাপ এবং কূটনীতির উপর জোর দিয়েছে নয়াদিল্লি।

৮ এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, ‘আমরা স্বাক্ষরিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আশা করি এটি পশ্চিম এশিয়ায় একটি স্থায়ী শান্তি নিয়ে আসবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আগেও যেমন বলে এসেছি, চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য উত্তেজনা কমানো, সংলাপ এবং কূটনীতি অপরিহার্য।’ মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খলে প্রভাব পড়েছে। ভারত সরকার সেই বিষয়টিও তুলে ধরেছে। বলা হয়েছে, ‘এই সংঘাত ইতিমধ্যেই মানুষকে ব্যাপক দুর্ভোগের মধ্যে ফেলেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্ককে ব্যাহত করেছে।’ নয়াদিল্লি বলেছে, ‘আমরা আশা করি হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের অবাধ স্বাধীনতা এবং বিশ্বব্যাপী বাণিজ্যের প্রবাহ বজায় থাকবে।’ ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শুক্রবার থেকে ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে পারে তেহরান।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে হামলা চালায় ইরানে। সেই হামলায় নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পাল্টা হিসেবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে থাকে। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডেও হামলা চালায় ইরান। যুদ্ধের কৌশল হিসেবে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখে তেহরান। বুধবার উভয় পক্ষ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে।

Post Views: 88

Continue Reading

Previous: ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পকে সমর্থন নেতানিয়াহুর, তবে লেবাননে অভিযান জারি রাখার হুঁশিয়ারি
Next: মানুষের নাম বাদ যাওয়ায় ‘মনে দুঃখ নিয়ে’ নির্বাচনে লড়ছেন ! মনোনয়ন জমা দিয়ে ভোটার তালিকা নিয়ে ফের সরব মমতা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.