Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মানুষের নাম বাদ যাওয়ায় ‘মনে দুঃখ নিয়ে’ নির্বাচনে লড়ছেন ! মনোনয়ন জমা দিয়ে ভোটার তালিকা নিয়ে ফের সরব মমতা

মানুষের নাম বাদ যাওয়ায় ‘মনে দুঃখ নিয়ে’ নির্বাচনে লড়ছেন ! মনোনয়ন জমা দিয়ে ভোটার তালিকা নিয়ে ফের সরব মমতা

Online Desk এপ্রিল 8, 2026
Mamata-Nomination.jpg

নিজস্ব সংবাদদাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর ট্রেজারিতে গিয়ে তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবকদের তালিকা ভবানীপুরের ‘বহুসংস্কৃতির’ ছোঁয়া ফুটিয়ে তুলেছে তিনি। যেখানে ভবানীপুর কেন্দ্রকে বোঝাতে চেয়েছেন সমগ্র দেশের মানুষের মিলনস্থল হিসেবে। তাঁর মনোনয়নপত্রে থাকা প্রস্তাবকদের মধ্যে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম, অভিনেত্রী থেকে রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য কোয়েল মল্লিকের স্বামী নিষ্পল সিং রানে, স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বাবলু সিং এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রতিনিধি মিরাজ শাহ।

এদিন সাড়ে দশটা নাগাদ মমতা তাঁর দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে আলিপুর সার্ভে বিল্ডিং-এর উদ্দেশে মিছিল করে যাত্রা শুরু করেন। মিছিলে তাঁর সঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, তাঁর ভাই কার্তিক ব্যানার্জী ও স্বপন ব্যানার্জী, কাজরী ব্যানার্জী এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপ বক্সী সহ আরও অনেকে।

মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর মমতা বলেন, মানুষের নাম বাদ যাওয়ায় তিনি “মনে দুঃখ নিয়ে” নির্বাচনে লড়ছেন। একইসঙ্গে ভবানীপুরের পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই জোড়াফুল প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, “আমার পুরো জীবনটাই ভবানীপুরকে ঘিরে আবর্তিত হয়েছে। আমি ছোটবেলা থেকে এই নির্বাচনী এলাকায় থেকেছি এবং চিরকাল এখানেই থাকব। আমার পুরো জীবন এবং রাজনৈতিক জীবন ভবানীপুরকে ঘিরেই। তাই আজ আমি ভবানীপুরের মানুষকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানানোর সুযোগ নিচ্ছি।”

এদিন মমতার মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচি ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর মিছিল চলার সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ গার্ডরেল দিয়ে রাস্তার একটি অংশ ঘিরে ফেলে। রাস্তার পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়।

Post Views: 102

Continue Reading

Previous: মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত
Next: বেঙ্গালুরুতে রহস্যময় আচরণে যুবক, ভাইরাল ভিডিও ঘিরে ‘জম্বি ড্রাগ’ আতঙ্ক

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.