Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-আমেরিকা প্রতিরক্ষা বন্ধনে নতুন গতি, সামনে দশ বছরের নয়া রূপরেখা

ভারত-আমেরিকা প্রতিরক্ষা বন্ধনে নতুন গতি, সামনে দশ বছরের নয়া রূপরেখা

Online Desk জুলাই 3, 2025
Ido_US.jpg

ওঙ্কার ডেস্ক : ভারতের সঙ্গে প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে চলেছে আমেরিকা। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ফোনে কথা বলেছেন। পেন্টাগন জানিয়েছে, এ বছরের শেষের দিকে দু’জনের মুখোমুখি বৈঠকে আগামী দশ বছরের প্রতিরক্ষা চূড়ান্ত মোড় নিতে চলেছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় আমেরিকার কাছে ভারতের গুরুত্ব অপরিসীম। সেই গুরুত্ব তুলে ধরে একগুচ্ছ প্রতিরক্ষা প্রকল্প ও সরঞ্জাম বিক্রির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করেছিলেন। সেই সূত্র ধরেই এবার নতুন করে গতি পেল দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক। কেন্দ্রীয় সূত্রের খবর, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং জিই অ্যারোস্পেসের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে ভারতে তৈরি হবে অত্যাধুনিক এফ৪১৪ জেট ইঞ্জিন। রাজনাথ এবং হেগসেথ এই চুক্তি দ্রুত রূপায়ণের বিষয়ে আলোচনা করেছেন। এর ফলে তেজস ১এ যুদ্ধবিমানের জন্য আর বিদেশি ইঞ্জিন আমদানির প্রয়োজন হবে না। প্রতিরক্ষা উৎপাদনে দেশের ক্ষমতা বাড়বে এবং আমদানি নির্ভরতা কমবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আধিপত্য রুখতে তৈরি কোয়াড অক্ষ, যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা একযোগে কাজ করছে। কোয়াডের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আমেরিকায় রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার হেগসেথের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করেছে কোয়াড।

দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া, সেনা প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর সব কিছু নিয়েই দু’দেশের নতুন প্রতিরক্ষা রূপরেখা হতে চলেছে বলে খবর। পেন্টাগনের বক্তব্য, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তারা। বিশেষজ্ঞদের মতে, কোয়াড অক্ষকে শক্তিশালী রাখা এবং চিনের প্রভাব রুখতে ভারতের সঙ্গে প্রতিরক্ষা বোঝাপড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই আমেরিকার কাছে। সেই লক্ষ্যেই আসছে নতুন ১০ বছরের ব্লুপ্রিন্ট যা ভারতের প্রতিরক্ষা শক্তিকে যেমন মজবুত করবে, তেমনই দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও এগিয়ে দেবে।

Post Views: 351

Continue Reading

Previous: দুটি আন্তর্জাতিক মঞ্চেই পাকিস্তান-নিন্দা আটকে গেল, এসসিওতে না বলেও কোয়াডে সই ভারতের
Next: বেলেঘাটার অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের নাম

সম্পর্কিত গল্প

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.