Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা, মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানি চার মাসে কমেছে ৩৭.৫%

ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা, মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানি চার মাসে কমেছে ৩৭.৫%

Online Desk অক্টোবর 16, 2025
trump-modi.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসে ভারত-সহ বিশ্বের একাধিক দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত জুলাই মাসে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে ভারত থেকে মার্কিন মুলুকে পণ্য রফতানি ধাক্কা খাবে বলে মনে করেছিলেন বাজার পর্যবেক্ষকরা। এ বিষয়ে এ বার নির্দিষ্ট পরিসংখ্যান সামনে এলো। রিপোর্ট অনুসারে গত চার মাসে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রফতানি প্রায় ৩৭.৫ শতাংশ কমে গিয়েছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ নামের এক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বরে ২০.৩ শতাংশ রফতানি কমেছে। রিপোর্ট অনুসারে, গত মে মাসে ৮৮০ কোটি ডলারের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করেছিল নয়াদিল্লি। কিন্তু শুল্ক আরোপের পর গত চার মাসে ছবিটা অনেক বদলে গিয়েছে। মাত্র চার মাসের ব্যবধানে ওই রফতানির পরিমাণ কমেছে ৩৭.৫ শতাংশ। সেপ্টেম্বরে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি হয়েছে ৫৫০ কোটি ডলারের। পরিসংখ্যান অনুসারে, গত মে মাসে ৮৮০ কোটি ডলারের পণ্য রফতানি করেছিল ভারত। বৃদ্ধির গ্রাফ ছিল উর্ধ্বমুখী। ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল ওই মাসে। তবে মে মাসের পর থেকে রফতানি কমেছে। ভারত থেকে মার্কিন মুলুকে পণ্য রফতানি করা হয়েছে জুনে ৮৩০ কোটি ডলারের। ৫.৭ শতাংশ কমেছে আগের থেকে।

উল্লেখ্য, ভারতের পণ্যে প্রথম ২৫ শতাংশ হারে শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। সব মিলিয়ে বর্তমানে ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে ওয়াশিংটনের তরফে।

Post Views: 109

Continue Reading

Previous: বুথে বুথে ভাইফোঁটা আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর; বিহার বিধানসভার নির্বাচনের আগে মহিলা ভোটারদের উপর বিশেষ নজর
Next: গঙ্গার জলের গুণমান নিয়ে বিস্তারিত তথ্য চাইল ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল

সম্পর্কিত গল্প

Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
dead-body.jpg

স্ত্রীকে খুন করে গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক! বিহারে গ্রেফতার স্বামী

Online Desk জুন 13, 2026
jkk.png

আবারও বিগ বস’এর নতুন সিজন নিয়ে পর্দায় ফিরছেন বলি অভিনেতা সলমন খান

Online Desk জুন 13, 2026

You may have missed

FotoJet.jpg

অভিনেতা রুদ্রনীলকে সর্ব সম্মুখে গাল টিপে চুম্বন মুনমুন সেনের! সামাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk জুন 13, 2026
Untitled.png

আরও একা হয়ে যাচ্ছেন মমতা! ভুপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপের বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা

Online Desk জুন 13, 2026
NDA-MED-PORTAL.png

জাতীয় সড়কের পাশে ওষুধের স্তুপ, নদিয়ার উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য

Online Desk জুন 13, 2026
Nipah-virus.jpg

কেরলে নিপা আতঙ্ক, আক্রান্ত ব্যক্তি; নজরদারিতে ৭৭ জন

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.