Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের

Online Desk অক্টোবর 14, 2025
india-west-indies.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম টেস্টে ভারতের কাছে পরাজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টেও মেন ইন ব্লুর কাছে হার স্বীকার করতে হল ক্যারিবিয়ানদের। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ পকেটে পুরলেন শুভমন গিলরা।

এই ম্যাচে টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম নেতৃত্ব দিয়েছেন শুভমন গিল। আর প্রথম ক্যাপ্টেন্সিতেই জয় পেলেন তিনি। পঞ্চম দিন ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল ৫৮ রান। ভারতের হাতে ছিল ৯ উইকেট। এদিন ৩৯ রান করে সুদর্শন সাজঘরে ফেরেন। অধিনায়ক শুভমন নেমে ১৩ রান করে আউট হয়ে যান। রাহুল অবশ্য ৫৮ রান করে অপরাজিত থাকেন। উল্লেখ্য, দিল্লিতে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। ১৭৫ রান করেন যশস্বী জয়সওয়াল। অধিনায়ক শুভমন গিল অপরাজিত থেকে ১২৯ রান করেন। সুদর্শন করেন ৮৭ রান। জবাবে ২৪৮ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। একা কুলদীপ যাদব পকেটে পোরেন ৫ উইকেট। রবীন্দ্র জাডেজা নেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করায় মেন ইন ব্লু। অন্য দিকে ১১৫ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল।

প্রসঙ্গত, এর আগে ২০০২ সালে শেষ বার ভারতের মাটিতে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোনও ওপেনার। কলকাতার মাঠে ওয়েভেল হাইন্ডস সেঞ্চুরি করেছিলেন। তার ২৩ বছর পর ভারতের দিল্লির মাঠে সেই নজির গড়ে দেখালেন ক্যাম্পবেল। এদিন ইনিংসে সেঞ্চুরি করেন হোপও। ২০১৭ সালে টেস্ট ম্যাচে তিনি শতরান করেছিলেন।

Post Views: 99

Continue Reading

Previous: ‘‘হুলিগানইজম’ অনুষ্ঠানের অনুমতি পেতে সমস্যা হচ্ছে…..!’ বাতিল আগামী ১ নভেম্বরের ‘হুলিগানইজম’এর অনুষ্ঠান!
Next: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ হতে চলেছে মঙ্গলবার, নির্যাতিতার পাশে থাকার আশ্বাস পুলিশের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.