Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের সামনে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের সামনে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Online Desk ডিসেম্বর 21, 2023
Calcutta-High-Court-01.png

অমিত দাস, কলকাতাঃ শর্তসাপেক্ষে বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের সামনে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অনুমতি দিলেন, বিচারপতি রাজাশেখর মান্থা।
শর্তসাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, একসঙ্গে ৩০০ জনের বেশি ধরনা মঞ্চে থাকতে পারবেন না। উল্লেখ্য, বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে ধরনার আবেদন করে। কিন্তু, পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএ আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি বলেন, ‘রেড রোডে র্যা লি হচ্ছে। ১৪৪ ধারার মধ্যে আপনারা ধরনার অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন অনুমতি নয়। এদিকে মামলাকারীরা বলেন, ‘রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্বেও ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ।’ রাজ্যের আইনজীবী আদালতে বলেন, ভাবে ধরনা দিয়ে কাজের কাজ কিছু হয় না।
পালটা বিচারপতি বলেন, ‘কে বলেছে হয় না! স্কুল নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধরনায় বসে রয়েছে বলেই সরকারের প্রতিনিধিরা গিয়ে তাঁদের সঙ্গে দেখা করছেন। আলাপ আলোচনা হয়েছে।’
প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগেই বৃহত্তর আন্দোলনের কথা বলা হয়েছিল। এবার নবান্নের সামনে আন্দোলনে বসার অনুমতি পেলেন তাঁরা।

Post Views: 81

Continue Reading

Previous: অমিত-সুকান্তের বৈঠকের আলোচনার বিষয় কী?
Next: “বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়” শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.