Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদা ও বোন-সহ তিন জনের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদা ও বোন-সহ তিন জনের

Online Desk আগস্ট 10, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: রাখি বন্ধনের পর দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই বোন-সহ তিন জনের। রবিবার ছত্তিশগড়ের গৌরেলা পেন্ড্রা মারওয়াহি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে৷ দুর্ঘটনার ফলে আহত এক জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজধানী রায়পুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকে চেপে চার জন যাচ্ছিলেন৷ দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। সেই সময় বাইকটি একটি গরুকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর একটি গাছে গিয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চতুর্থ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের নাম সমীর ও তাঁর বোন দুর্গাবতী এবং সানি আয়ম। আহত যে যুবক তাঁর নাম সুরেশ। আহত ও নিহত সকলেই মানেন্দ্রগড় চিরমিরি ভরতপুরের পাউরি ডিহ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমীর আয়াম তাঁর দুই আত্মীয় সানি আয়াম এবং সুরেশকে নিয়ে তাঁর বোন দুর্গাবতীকে স্থানীয় পেন্ড্রা রোড রেলওয়ে স্টেশনে থেকে আনতে গিয়েছিলেন৷ দুর্গাবতীকে নিয়ে ফেরার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা৷ চিকিৎসকরা আহত যুবক সুরেশকে উন্নত চিকিৎসার জন্য বিলাসপুরে রেফার করেছেন। অন্য দিকে ভাই বোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে।

Post Views: 188

Continue Reading

Previous: রামনগরে অখিল-উত্তম তরজা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
Next: পিতৃত্বের সংজ্ঞা কি বদলে দিচ্ছে আদালত? সন্তানের স্বার্থে সত্যকে আড়াল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.