Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্কুলের জানালার কাচ ভেঙে জখম পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের জানালার কাচ ভেঙে জখম পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

Online Desk জানুয়ারি 13, 2025
school.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার ডেস্ক: প্রতিদিনের মত শুরু হয়েছিল স্কুল। সকালে পড়ুয়ারা একে একে আসতেও শুরু করেছিল। কিন্তু আচমকা ঘটে গেল দুর্ঘটনা। দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুল ভবনের জানালার কাচ ভেঙে পড়ায় আহত হল দুই পড়ুয়া। আর এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলে রক্ষণাবেক্ষন যথার্থভাবে করা হয় না বলে দাবি অভিভাবকদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নব নালন্দা স্কুল শুরুর সময় আচমকা জানালার কাচ ভেঙে পড়ে। এর জেরে আহত হয় অষ্টম ও নবম শ্রেণির দুই পড়ুয়া। একজনের হাতে এবং একজনের মাথায় চোট হয়। যার মাথায় চোট হয়েছে তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পড়ুয়া জখম হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পইরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় টালিগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভরত অভিভাবকদের কাছে ক্ষমা চান স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র। স্থানীয় বিধায়ক দেবাশিষ কুমারও ঘটনাস্থলে পৌঁছন।

এদিন স্কুল চত্বরে দাঁড়িয়ে বিধায়ক দেবাশিষ কুমার বলেন, ‘শিক্ষার সঙ্গে নিরাপত্তায় জোর দেওয়া প্রয়োজন। আরও সচেতন হওয়া উচিৎ ছিল’ বলে
মন্তব্য করেন তিনি।

Post Views: 171

Continue Reading

Previous: বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে বিবৃতি ঢাকার, পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় সূত্রের
Next: মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের, ভিড় এড়াতে তিথির আগেই স্নান সারছেন বহু মানুষ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.