Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে চার তলা বাড়ি ভেঙে নিহত ২, জখম ৮, জারি উদ্ধার কাজ

দিল্লিতে চার তলা বাড়ি ভেঙে নিহত ২, জখম ৮, জারি উদ্ধার কাজ

Online Desk জুলাই 12, 2025
delhi-ds.jpg

ওঙ্কার ডেস্ক: বাড়ি ভেঙে পড়ে ভয়াবহ বিপর্যয় দিল্লিতে। শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এরিয়ায় চার তলা বাড়িটি ভেঙে পড়ে নিহত হয়েছেন দুই জন। জখম হয়েছেন এক বছরের শিশু-সহ আট জন। তবে ধ্বংসস্তূপের মধ্যে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাড়িটিতে থাকতেন ১০ জনের একটি পরিবার। এই দুর্ঘটনার ফলে তাঁদের মধ্যে অনেকে আহত হয়েছেন। এ ছাড়া বাড়ির কাছাকাছি থাকা আরও কয়েক জন জখম হয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আট জনকে চিকিৎসার জন্য ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা এ বিষয়ে বলেন, ‘শনিবার সকাল ৭.০৪ টার দিকে, ওয়েলকাম এরিয়ার ইদগাহের কাছে একটি চারতলা ভবন ভেঙে পড়ার খবর পায় ওয়েলকাম থানা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়িটির তিন তলা ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত আট জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে – সাত জনকে জেপিসি হাসপাতালে এবং একজনকে জিটিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা বলেন, ‘বাড়িটির মালিক মাতলুব পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িটিতে থাকতেন। নীচের তলা এবং প্রথম তলা খালি ছিল। ভেঙে পড়া বাড়িটির বিপরীতে থাকা বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বাড়িটির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, পারভেজ (৩২), তাঁর স্ত্রী সিজা (২১), তাঁর ছেলে আহমেদ (১৪ মাস) এবং তাঁর ভাই নাভেদকে (১৯)। ভেঙে পড়া বাড়িটির বাইরে থেকেও জখম হয়েছেন গোবিন্দ (৬০) এবং তাঁর ভাই রবি কাশ্যপ (২৭) এবং তাঁদের স্ত্রী দীপা (৫৬) এবং জ্যোতি (২৭)। চিকিৎসার জন্য সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Views: 252

Continue Reading

Previous: জাতীয় সড়কে লরি- গাড়ির সংঘর্ষ ,মৃত ৪
Next: IIM জোকা হোস্টেলে ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.