Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘২৪ কোটি ভারতীয় গর্বিত মুসলিম’, সৌদিতে দাঁড়িয়ে পাকিস্তানকে আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির

‘২৪ কোটি ভারতীয় গর্বিত মুসলিম’, সৌদিতে দাঁড়িয়ে পাকিস্তানকে আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির

Online Desk মে 29, 2025
20250529_114424.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বমঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন আইমিম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। ভারতের সঙ্গে সংঘাতকে পাকিস্তান হিন্দু-মুসলিম দ্বন্দ্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। এদিন ইসলামাবাদের সেই প্রচারণার বিরোধিতা করে আইমিম প্রধান বলেন ভারতে ২৪ কোটিরও বেশি গর্বিত মুসলিম বাস করে। শুধু তাই নয়, ভারতে অনেক নামীদামী ইসলামিক পণ্ডিত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

ওয়েইসি বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে পাকিস্তান আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে যে আমরা একটি মুসলিম দেশ এবং ভারত তা নয়। ভারতে ২৪ কোটি গর্বিত ভারতীয় মুসলিম বাস করে। আমাদের ইসলামিক পণ্ডিতরা বিশ্বের যেকোনো পণ্ডিতের চেয়ে অনেক ভালো। তারা সবচেয়ে ভালো আরবি ভাষা বলতে পারেন… এটি পাকিস্তানের মিথ্যা প্রচারণা যে ভারত তাদের ক্ষতি করছে কারণ তারা একটি মুসলিম দেশ।’ তিনি আরও বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করা বন্ধ করে দেয়, তাহলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আসবে।

উল্লেখ্য, পহেলগাঁ কাণ্ডের জবাবে গত ৭ মে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। সেই ঘটনার পর ভারতের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা করে পাকিস্তান। ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের তরফে অভিযোগ করা হয়। অপারেশন সিঁদুর অভিযানের গুরুত্ব এবং পাকিস্তানের মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে সাত প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। তেমনই এক প্রতিনিধিদলে রয়েছেন আইমিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। এই দলের নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা। এ ছাড়াও এই দলে রয়েছেন বিজেপির নিশিকান্ত দুবে, ফাংনন কনিয়াক, রেখা শর্মা, মনোনীত সাংসদ সাতনাম সিং সান্ধু এবং প্রাক্তন কূটনীতিক হর্ষ শ্রিংলা। এই প্রতিনিধিদলটি সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়ায় গিয়েছে।

Post Views: 202

Continue Reading

Previous: আলিপুরদুয়ারে জনসভায় মোদী, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে রাস্তায় শিক্ষক শিক্ষিকারা
Next: আলিপুরদুয়ার শহরে আজ মোদীর সভা, মাঠে উপচেপড়া জনতার ভীড় , শহরে যান নিয়ন্ত্রণে কঠোর পুলিশি নজরদারি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.