Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে মোদী সরকার

নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে পারে মোদী সরকার

Online Desk মে 28, 2025
20250528_125312.jpg

ওঙ্কার ডেস্ক: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা। দিল্লি হাই কোর্টের সেই প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এ বার সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে মোদী সরকার। সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই দাবি। আসন্ন বাদল অধিবেশনেই অভিযুক্ত ওই বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নগদ টাকা উদ্ধারের পর বিতর্কের মুখে পড়েও বিচারপতি বর্মা নিজে থেকে পদত্যাগ করেননি। তাই জুলাইয়ে শুরু হতে চলা বাদল অধিবেশনেই তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে। উল্লেখ্য, বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্ট তিন বিচারপতির তদন্ত কমিটি গড়ে দিয়েছিল। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখে অবসরগ্রহণের আগেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্টের সুপারিশ করে। শুধু তাই নয়, আনুষ্ঠানিক ভাবে বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার আর্জিও জানিয়েছিলেন তিনি। যদিও সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এদিকে নিজেকে নির্দোষ দাবি করে আগেই পদত্যাগ করতে অস্বীকার করেছেন বিচারপতি বর্মা।

উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসে দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার করেন। তার পর থেকে বিতর্কের সূত্রপাত হয়। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

Post Views: 81

Continue Reading

Previous: নদিয়ায় হাঁসখালি থেকে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল গ্রেফতার
Next: “দেবীপক্ষেই দেবীর আগমন……” বড় পর্দায় আসছে ‘দেবী চৌধুরানী’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.