Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Online Desk এপ্রিল 4, 2025
20250404_102514.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত হলেন ববর্ষীয়ান অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার। শুক্রবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘শহীদ’, ‘উপকার’ এবং ‘পূরব অর পশ্চিম’-এর মতো জনপ্রিয় দেশাত্মবোধক ছবিগুলির জন্য তিনি ‘ভারত কুমার’ নামে পরিচিত। পরিবারের বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রবীণ অভিনেতা বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন ভোর ৩.৩০ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন বলে জানান অশোক।

হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। বিগত কয়েক মাস ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চলতি বছরে ২১ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী মনোজ কুমার, ‘দো বদন’, ‘হরিয়ালি অর রাস্তা’ এবং ‘গুমনাম’-এর মতো হিট ছবির জন্যও ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

প্রখ্যাত অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শ্রী মনোজ কুমারজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন আইকন ছিলেন, যাঁকে বিশেষভাবে তাঁর দেশপ্রেমের জন্য স্মরণ করা হত, যা তাঁর চলচ্চিত্রেও প্রতিফলিত হয়েছিল।’

Post Views: 122

Continue Reading

Previous: ব্যাঙ্ককে মোদীর পাশে বসে নৈশভোজ ইউনুসের, শুক্রে বৈঠক দুই প্রধানের
Next: ‘বাংলা মডেল’ অনুসরণ করে ঝাড়খণ্ডের স্কুলে আঞ্চলিক ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হেমন্ত সরকারের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.