Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • মুর্শিদাবাদে হিংসা আক্রান্তদের পাশে রাজ্যপাল, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা

মুর্শিদাবাদে হিংসা আক্রান্তদের পাশে রাজ্যপাল, মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা

Online Desk এপ্রিল 19, 2025
Governor-visit-Murshidabad.jpg

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ : রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার জেলায় পরিদর্শনে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। উপস্থিতদের অনেকেই রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়েন। অভিযোগের সুরে জানান, এখনও তাঁদের ভয় দেখানো হচ্ছে, এলাকা ছাড়তে না চাইলে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের।

এই পরিস্থিতিতে রাজ্যপাল জানিয়েছেন, কারও কোনও সমস্যা হলে যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেই উদ্দেশ্যেই তিনি রাজভবনের পিসরুমের ফোন নম্বর সরবরাহ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। তাঁর আশ্বাস, “যেকোনও সমস্যা হলে বিনা দ্বিধায় ফোন করবেন। রাজভবন আপনাদের পাশে আছে।”

এই পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও অগ্রাহ্য করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী আগে থেকেই অনুরোধ জানিয়েছিলেন, যেন এখনই কেউ মুর্শিদাবাদ বা মালদহে না যান। তবে সেই অনুরোধকে গুরুত্ব না দিয়ে পূর্বনির্ধারিত সূচি মেনেই রাজ্যপাল পৌঁছে যান মালদহ ও মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে। শুক্রবার মালদহ সফরের পর শনিবার মুর্শিদাবাদের জাফরাবাদ, সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ-সহ একাধিক অশান্ত এলাকায় যান তিনি।

ক্ষতিগ্রস্তরা রাজ্যপালের কাছে বারবার বিএসএফ ক্যাম্প বসানোর দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই কেন্দ্রীয় বাহিনীই একমাত্র ভরসা। রাজ্যপাল বলেন, “রাজ্যে শান্তি ফেরানোই এখন প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্যে রাজ্য সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। হিংসার রাজনীতি নয়, মানবিকতা ও সহানুভূতির পথে চলাই সময়ের দাবি।”

প্রসঙ্গত, সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে বিতর্কের জেরে মুর্শিদাবাদের একাধিক এলাকায় তীব্র হিংসা ছড়িয়ে পড়ে। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ-সহ বিভিন্ন অঞ্চলে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও তৎপরতা দেখা গিয়েছে। রাজ্যে বর্তমানে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন, তুলে নিয়েছেন বিবরণ।

এর আগেই, বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য নেতারা। তাঁদের অভিযোগ, মুর্শিদাবাদে যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের অবস্থা অত্যন্ত করুণ। সেই সঙ্গে তাঁরা রাজ্যপালের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সেই দাবির পরিপ্রেক্ষিতেই রাজ্যপাল সিদ্ধান্ত নেন নিজে এলাকা পরিদর্শনে যাওয়ার।

মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত মানুষজন এখন রাজ্যপালের আশ্বাসকে কেন্দ্র করেই আশার আলো দেখছেন। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মানবিক সহানুভূতির প্রত্যাশাতেই দিন গুনছেন তাঁরা। শান্তি ও স্বাভাবিকতার পথে ফেরার জন্য সকলের দিক থেকেই জোরালো পদক্ষেপের দাবি উঠছে।

Post Views: 81

Continue Reading

Previous: আতঙ্ক ঘুম উধাও ! জাতীয় মহিলা কমিশন যেতেই কান্নায় ভেঙে পড়লেন মুর্শিদাবাদের মহিলারা
Next: ‘জঙ্গি কার্যকলাপ চলছে বাংলাদেশে’, ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.