Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেরিয়ারে সেরা পারফরম্যান্স নীরজের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

কেরিয়ারে সেরা পারফরম্যান্স নীরজের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

Online Desk মে 17, 2025
20250517_113722.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে দোহা ডায়মন্ড লীগে জ্যাভলিন ছুঁড়ে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন নীরজ চোপড়া। তাঁর এই সাফল্যে খুশি ভারতের ক্রীড়ামহল। নীরজের এই সেরা অর্জনের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘অসাধারণ কৃতিত্ব! দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার মাইলফলক অতিক্রম করে ব্যক্তিগত সেরা থ্রো অর্জনের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তার নিরলস নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের ফল। ভারত উত্তেজিত এবং গর্বিত।’

উল্লেখ্য, শুক্রবার দোহা ডায়মন্ড লীগে ৯০.২৩ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছেন নীরজ। তাঁর কেরিয়ারে এই প্রথম বার এতটা দূরে জ্যাভলিন ছুঁড়লেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ক্রীড়াবিদ। তবে এই প্রতিযোগিতায় প্রথম না হলেও দ্বিতীয় হয়েছেন নীরজ। প্রথম হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।

এর আগে ২০২২-এ স্টকহোম ডায়মন্ড লীগে সর্বোচ্চ ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ। ২০২৪ এ লুসেন ডায়মন্ড লীগে ৮৯.৯৪ মিটার দূরে ছুঁড়েছিলেন। আর ওই বছর অলিম্পিক্সে ছুঁড়েছিলেন ৮৯.৩৪ মিটার দূরে। অলিম্পিক্সে রুপো জয় করে থামতে হয়েছিল নীরজের। প্রথম হয়ে সোনা জিতেছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। ৯২.৯৭ মিটার ছুঁড়েছিলেন তিনি। দোহায় এ দিন প্রথম জ্যাভলিন ছুঁড়ে ৮৮.৪৪ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় থ্রোটি ফাউল হয়। তৃতীয় থ্রোয়ে ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

Post Views: 79

Continue Reading

Previous: সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের, বিশ্বকে বার্তা দেবে সাত প্রতিনিধি দল
Next: ফের মাথাচড়া দিচ্ছে করোনা, সংক্রমণ বাড়ছে হংকং-সিঙ্গাপুরে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.