Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ওবেসিটি বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ’, যোগ দিবসে খাবারে তেল কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

‘ওবেসিটি বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ’, যোগ দিবসে খাবারে তেল কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Online Desk জুন 21, 2025
WhatsApp Image 2025-06-21 at 15.21.59

ওঙ্কার ডেস্ক: বিশ্বজুড়ে শনিবার পালিত হচ্ছে একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন বিশাখাপত্তনমের সৈকতে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দৈনন্দিন জীবন যাপনে যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মোদী। গোটা বিশ্বজুড়ে ক্রমশ মানুষের মধ্যে বাড়ছে স্থূলতা বা ওবেসিটির সমস্যা। যার ফলে নানান শারীরিক সমস্যার মধ্যে পড়ছেন মানুষ। এদিন নিজের ভাষণে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। ওবেসিটি কমাতে খাবারে তেল কমানোর পাশাপাশি যোগ ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিশাখাপত্তনমে শনিনবার নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ যোগ দিবসে, আমি আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই ওবেসিটির দিকে। ওবেসিটির সমস্যা বৃদ্ধি গোটা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমি মন কি বাত অনুষ্ঠানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এর জন্য, আমি আমাদের খাবারে ১০ শতাংশ তেল কমানোর চ্যালেঞ্জও শুরু করেছিলাম। আমি আবারও দেশবাসী এবং বিশ্বজুড়ে মানুষকে এই চ্যালেঞ্জে যোগ দেওয়ার জন্য আবেদন করছি। অন্তত ১০ শতাংশ তেল কী ভাবে আমরা আমাদের খাদ্যে কমাতে পারি সে বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে। তেলের ব্যবহার কমানো, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এড়ানো এবং যোগব্যায়াম করা উন্নত ফিটনেসের মূল চাবিকাঠি।’

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসার এক বছর পর নরেন্দ্র মোদী ২০১৫ সাল থেকে যোগ দিবস পালন শুরু করেন। এ বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সৈকতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও।

Post Views: 105

Continue Reading

Previous: শনিবারেও ভিজবে জেলা, ২৬শে জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
Next: টানা বৃষ্টিতে ডুবেছে একাধিক জেলা, ফের ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.