Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মার্কিন চাপের মুখে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

মার্কিন চাপের মুখে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

Online Desk আগস্ট 7, 2025
20250521_170112.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে ভারতের পণ্যের উপর আরও ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে শুল্কের পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ। ভারতের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এমন কঠোর সিদ্ধান্ত যথেষ্ট চাপে ফেলেছে নয়াদিল্লিকে। এই আবহে এ বার চিন সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর চিনে অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন মোদী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর শেষ চিন সফর ছিল ২০১৯ সালে। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর মোদীর এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দিকে আরও একটি পদক্ষেপ বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি এবং রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর ক্রমবর্ধমান চাপের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতিতে, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্নির্মাণ কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিন সফরে গিয়েছিলেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা উন্নতি হয় বলে দুদেশই দাবি করে। তার আগে জুনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বেজিং সফরে গিয়েছিলেন। সূত্রের খবর, মোদী চিন সফরের আগে জাপানেও যেতে পারেন। ২৯ অগস্ট ভারতের প্রধানমন্ত্রী জাপানে যেতে পারেন বলে সূত্রের দাবি।

Continue Reading

Previous: ভারতের উপর আরও ২৫% শুল্ক চাপাল আমেরিকা, ‘রুশ বাণিজ্যের শাস্তি’ বলেই দাবি ট্রাম্পের
Next: ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রাশিয়ার কটাক্ষ, ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার হুমকির প্রতিবাদ

সম্পর্কিত গল্প

1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-4.webp

লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়

Online Desk অক্টোবর 24, 2026
1000230726.jpg

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ! মুম্বইয়ে গ্রেফতার যুবক

Online Desk অক্টোবর 24, 2026

You may have missed

Untitled.png

স্টিফ পারসন সিনড্রোম: লক্ষণ, চিকিৎসা ও উপশমের উপায়:

Online Desk অক্টোবর 24, 2026
1000398513.jpg

দিল্লিতে দিলজিতের কনসার্ট বাতিলের জল্পনার মাঝে মুখ খুললেন গায়ক, জানালেন ‘৩০ তারিখ দেখা হচ্ছে’

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-4.webp

লোহার রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু, পলাতক ছেলে, চাঞ্চল্য চাপড়ায়

Online Desk অক্টোবর 24, 2026
1000230726.jpg

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ! মুম্বইয়ে গ্রেফতার যুবক

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.