Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পুরীর গুন্ডিচা মন্দিরের বাইরে রথের ভিড়ে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু, আহত ৫০ জনেরও বেশি

পুরীর গুন্ডিচা মন্দিরের বাইরে রথের ভিড়ে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু, আহত ৫০ জনেরও বেশি

Online Desk জুন 29, 2025
20250629_104239.jpg

ওঙ্কার ডেস্ক: রথযাত্রা ভিড়ে পদপিষ্টের ঘটনা। রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে তিন জন ভক্তের মৃত্যু হল। এই ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এদিন পাহাডা অনুষ্ঠানের সময় বিশৃঙ্খলার জেরে এই ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রবতী দাস। বাসন্তী বোলাগড়ের বাসিন্দা ছিলেন। প্রেমাকান্ত এবং প্রবতী বালিপাটনার বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ‘পাহাডা’ অনুষ্ঠান শুরু হওয়ার সময় এই ঘটনা ঘটে। রথে থাকা দেবতাদের এক ঝলক দেখার জন্য ভক্তদের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। সেই সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উল্লেখ্য, শনিবার দুপুর ১:৩০ মিনিটে তিনটি রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। রবিবার আডাপা মন্ডপ বিজে অনুষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়, যার অর্থ দেবতারা রাতে রথের উপরে অবস্থান করেন। সূত্রের দাবি, ‘সাধারণত, রাতে ‘পাহাডা’ অনুষ্ঠান করা হয় না, কারণ প্রচুর সংখ্যক ভক্ত রথের উপরে দেবতাদের দর্শন করতে আসেন। তবে, ভোরবেলা দেবতাদের দর্শন পাওয়া যাবে এমন খবর ছড়িয়ে পড়ার পর রাত ১:৩০ থেকে ২:০০ টার মধ্যে এটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, পুরীতে জগন্নাথের রথযাত্রা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন। চলতি বছরে রথযাত্রায় পুরীতে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে।

Continue Reading

Previous: সপ্তাহজুড়ে টানা বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস
Next: কসবা ধর্ষণকাণ্ডে কল্যাণের মন্তব্য সমর্থন করে না তৃণমূল, পাল্টা প্রতিক্রিয়া সাংসদের

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.