Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা ধর্ষণকাণ্ডে কল্যাণের মন্তব্য সমর্থন করে না তৃণমূল, পাল্টা প্রতিক্রিয়া সাংসদের

কসবা ধর্ষণকাণ্ডে কল্যাণের মন্তব্য সমর্থন করে না তৃণমূল, পাল্টা প্রতিক্রিয়া সাংসদের

Online Desk জুন 29, 2025
20250629_115815.jpg

ওঙ্কার ডেস্ক: কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মন্তব্য বিতর্ক তৈরি করেছিল রাজ্য রাজনীতিতে। দলীয় সাংসদের সেই মন্তব্যেত পর এবার দূরত্ব বাড়াল শাসকদল। শনিবার সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে এক পোস্ট করে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। তৃণমূলের সেই বিবৃতির পরেও পিছু হঠেননি সাংসদ। পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন দলের বক্তব্যের সঙ্গে সহমত নন তিনি।

শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে সমাজ মাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাউথ ক্যালকাটা ল’ কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে। এই ধরনের বক্তব্য কোনওভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। আমাদের অবস্থান স্পষ্ট—মহিলাদের ওপর অপরাধের ক্ষেত্রে বরাবরই জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়।’

ঠিক কী বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ? কসবা ল কলেজে ধর্ষণের পর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছিলেন, ‘বন্ধুকে যদি বন্ধু ধর্ষণ করে, তাহলে নিরাপত্তা দেবে কে?’ এদিন দলের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি তৃণমূলের বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছি। যাঁরা এই ধর্ষকদের আড়াল করছেন, ওঁরা কি পরোক্ষে সেই সব নেতাদের সমর্থন করছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কোনও পরিবর্তন হবে না। বরং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে হবে।’

Post Views: 244

Continue Reading

Previous: পুরীর গুন্ডিচা মন্দিরের বাইরে রথের ভিড়ে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু, আহত ৫০ জনেরও বেশি
Next: প্রকাশ্যে এল ‘লক্ষ্মীঝাঁপি’ প্রোমো, পর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.