Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আদালত ফাঁসির সাজা দিলে আমার কোনও আপত্তি নেই’, বললেন তিলোত্তমা-কাণ্ডে দোষী সঞ্জয়ের মা

‘আদালত ফাঁসির সাজা দিলে আমার কোনও আপত্তি নেই’, বললেন তিলোত্তমা-কাণ্ডে দোষী সঞ্জয়ের মা

Online Desk জানুয়ারি 19, 2025
sanjoy.png

ওঙ্কার ওয়েব ডেস্ক: সোমবার আরজি করের মর্মান্তিক তিলোত্তমা-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সোমবার সঞ্জয়ের কী সাজা হয় তা দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।
এই পরিস্থিতিতে রবিবার জাতীয় সংবাদমাধ্যমে সঞ্জয়ের মায়ের ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। মায়ের নাম মালতী রায়। বয়স ৭০ বছর। মালতীদেবী বলেছেন, যদি আদালত ছেলেকে ফাঁসির সাজা দেয়, সেক্ষেত্রে আমার কোনও আপত্তি নেই। পুত্রহারা হলে একা একা চোখের জল ফেলবো। সঞ্জয়কে আদালত সর্বোচ্চ শাস্তি দিলে ধরে নেব তা আমার নিয়তি।
কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে থাকেন মালতীদেবী। একছেলে সঞ্জয় ছাড়াও তিন কন্যার মা তিনি। প্রসঙ্গত, তিলোত্তমা-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের সঙ্গে লক আপে গিয়ে কখনও দেখা করেননি মালতীদেবী। এদিন মালতীদেবী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি অসুস্থ। আরও জানান, তিলোত্তমার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিলোত্তমার মায়ের যন্ত্রণা উপলব্ধি করছেন তিনি।
মালতীদেবীর তিন কন্যার মধ্যে একজনের কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। অন্য দুই কন্যা বিবাহিত। এঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সঞ্জয় রায়ের এক দিদি জানিয়েছেন, ছেলেবেলায় সঞ্জয় আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল। সঞ্জয়ের দিদি নিজের নামপ্রকাশ করেননি।
কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় মায়ের সঙ্গে থাকত না। সে একা পৃথকভাবে থাকত। সঞ্জয়ের দিদি এদিন আরও বলেন, সংবাদমাধ্যমের খবরে তিনি দেখেছেন সঞ্জয় একা অপরাধ করেনি। তিলোত্তমা-কাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সামনে আনা উচিত।

Post Views: 88

Continue Reading

Previous: দুর্গাপুরে বন্ধ কারখানায় দুই শ্রমিকের রহস্যমৃত্যু
Next: এবার বাড়িতে ঢুকল বাঘ, আতঙ্ক কুলতলিতে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.