Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 6, 2025
20250606_091148.jpg

ওঙ্কার ডেস্ক: আইপিএল জয়ের উদযাপনের সময় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এবার বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু পুলিশ কমিশনার নয়, সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও। পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরসিবি কর্তাদের গ্রেফতারও করা হতে পারে। এ ছাড়া কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেখানে তিনি পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার কথা জানান। এদিন সাসপেন্ড করা হয়েছে কব্বন পার্ক থানার ইনস্পেক্টরকে। সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস মাস্টার, সহকারী পুলিশ কমিশনার, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এবং ক্রিকেট স্টেডিয়ামের ইন-চার্জও।

সিদ্দারামাইয়া এদিন জানান, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গঠন করার কথা। তিনি আরও জানান, আরসিবি, কেএসসিএ, ইভেন্ট ম্যানেজার ডিএনএ-র কর্তাদের গ্রেফতার করা হবে। আগামী এক মাসের মধ্যে এই কমিশন রিপোর্ট জমা দেবে।

উল্লেখ্য দীর্ঘ ১৮ বছর পর এবারের আইপিএল এ জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই জয় উদযাপনে বুধবার বেঙ্গালুরু শহরে বিজয়োৎসবের আয়োজন করা হয়েছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ছিল ৩৩ হাজার কিন্তু, কয়েক লক্ষ মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। তার ফলে হুড়োহুড়ির জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। সেই পদপিষ্টের ফলে ১১ জনের মৃত্যু হয়।

Post Views: 194

Continue Reading

Previous: ভয়াবহ ঘটনা! প্রেমিককে ডেকে নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন বিজেপি নেত্রী
Next: ট্রাম্প-মাস্ক বিরোধ চরমে, মহাকাশযান বন্ধের ঘোষণা করে পিছু হঠলেন ইলন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.