Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চিন সফরে এস জয়শঙ্কর, যোগ দেবেন এসসিও ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে

চিন সফরে এস জয়শঙ্কর, যোগ দেবেন এসসিও ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে

Online Desk জুলাই 12, 2025
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী সপ্তাহে চিন সফরে যাবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিনের তিয়ানজিন শহরে এসসিও ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে তাঁর এই সফর। শনিবার এক সরকারি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

শনিবার চিনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠক ১৫ জুলাই তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এসসিও বৈঠকে যোগদানের পাশাপাশি, জয়শঙ্কর চিন সফর করবেন বলে জানা গিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চিনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে, অন্যান্য এসসিও সদস্য রাষ্ট্রের বিদেশমন্ত্রী এবং এসসিও গোষ্ঠীর স্থায়ী সংস্থার প্রধানরা বৈঠকে যোগ দেবেন। মন্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এসসিওতে ১০টি সদস্য রাষ্ট্র রয়েছে, যথাক্রমে – চিন, রাশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক চিন সফরের পর জয়শঙ্করের এই সফর। পূর্ব লাদাখে ২০২০ সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক অচলাবস্থার পর দুই দেশের মধ্যে সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়। সেই ঘটনার পর এই প্রথম জয়শঙ্করের চিন সফর।

Post Views: 109

Continue Reading

Previous: টিএমসিপির বহিষ্কৃত নেত্রী রাজন্যা কি বিজেপিতে যাবেন? কী বললেন সজল ঘোষ
Next: ‘চাকরি চক্রে তৃণমূলের হাত !’ ভাইরাল চিরকুট ঘিরে দক্ষিণ দিনাজপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.