Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন’, ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

‘মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন’, ক্ষমা চাওয়ার দাবি শুভেন্দুর

Online Desk ফেব্রুয়ারি 18, 2025
suvendu-mamata-1.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলায় মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, প্রয়াগরাজে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। কখনও পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে। কখনও আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা নিয়ে আগেই বিরোধীরা উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।’
বিধানসভা থেকে সোমবার সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ক। মঙ্গলবার শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধী দল বিজেপির বিধায়করা। সেই বিক্ষোভ প্রদর্শনের মাঝে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি তাঁর ক্ষমা চাওয়ার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দেশের ৪০ কোটি হিন্দ পুণ্যার্থী স্নান করেছেন সঙ্গমস্থলে। সেই মহাকুম্ভকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 133

Continue Reading

Previous: ‘একদিনের মধ্যে পদত্যাগ করব’, কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Next: ‘নোংরা মানসিকতার প্রতিফলন’, ইউটিউবার রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.