Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের

Online Desk নভেম্বর 3, 2026
1000402576.webp

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ল হরমুজ প্রণালীতে। এবার ওমান উপকূলের কাছে হামলার মুখে পড়ল ভারতের একটি পণ্যবাহী জাহাজ। সোমবার ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার দিনই ঘটনাটি ঘটে। জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত নাবিক গুজরাটের বাসিন্দা।

কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি এই হামলার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, সোমবার ওমান উপকূলের পাশ দিয়ে যাওয়ার সময় ‘এমএসভি আল জুসুফি’ নামে জাহাজটিতে আঘাত হানে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু। তাতে জাহাজের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওমানের কোস্ট গার্ড। জাহাজ থেকে ১৪ জন নাবিককেই উদ্ধার করা হয়। তবে তাঁদের মধ্যে গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ গুরুতর আহত ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়।

নাবিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রক এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাকি ১৩ জন নাবিকের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে। জীবিত নাবিকদের পাশাপাশি মৃত নাবিকের দেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সোমবার ইরানের কেশম দ্বীপে হামলা চালায় আমেরিকা। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে তেহরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সীমিত সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে হামলাও সেই অভিযানের অংশ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এদিকে, যুদ্ধের আবহে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনই নাবিক।

Continue Reading

Previous: সম্পাদকীয়
Next: দীপাবলিতে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা, ৩৫ কেজির বদলে ৫০ কেজি চাল ও ৫০০০ টাকা দেবে শুভেন্দু সরকার?

সম্পর্কিত গল্প

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.