Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্ঘটনা বহুল ভারতীয় রেল,সমাধান ও সাধারণ মানুষের দাবী

দুর্ঘটনা বহুল ভারতীয় রেল,সমাধান ও সাধারণ মানুষের দাবী

Online Desk অক্টোবর 30, 2023
20231030_164450.jpg

শিল্পা নাথ:দ্রুত অফিস বা নিজের প্রিয় মানুষের কাছে যাওয়ার জন্য রেলের কোন বিকল্প হয়না। ভারতে রেল চলাচল শুরু হয় ব্রিটিশ শাসনকালে ,মুম্বাই থেকে থানে পর্যন্ত । সালটা ছিল ১৮৫৩।। সময়ের সাথে সাথে ক্রমশ উন্নতির পথে হেটেছে ভারতীয় রেল। রেলপথ পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চল গুলিতে, সঙ্গে বেড়েছে রেল সংখ্যাও। তবে ভোগান্তি কম হয়নি সাধারণ মানুষের। রেল ব্যবস্থার উন্নতির সাথে সাথে বিভিন্নভাবে বেড়েছে রেল দুর্ঘটনার সংখ্যা।
পুরনো রেকর্ড দেখলে জানা যায় ১৯৮০-র দশক থেকে ২০০০ দর্শক পর্যন্ত প্রতি দশকের রেল দুর্ঘটনার সংখ্যা যা ছিল তা প্রায় তিন গুণ বেড়ে যায় ২০১০-এর দশকে। ১৯৮০-র দশকে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১৮টি যার মধ্যে বিহার রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত সব থেকে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে একটি। প্রায় ৭৫০-র ও বেশি মানুষ নিহত হন এই দুর্ঘটনায়। ১৯৯০ -এর দশকের রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ৩৪ টি যার মধ্যে ১৯৯৫ সালের ২০শে আগস্ট ফিরোজাবাদ রেল বিপর্যয়ে নিহত হন ৪০০ জন মানুষ এবং ১৯৯৮ সালের ২৬ শে নভেম্বর খান্না রেল বিপর্যয় মারা যায় প্রায় ২১২ জন মানুষ। ২০০০-এর দশকে ঘটে যায় ২৫ টি রেল দুর্ঘটনা যার মধ্যে ২০০২ সালের ৯ই সেপ্টেম্বর হাওড়া রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা, যাতে নিহত হন ১৪০ জনের বেশি মানুষ এবং ২০০৬ সালের ১১ই জুন মুম্বাইট্রেন বোমাহামলা দুর্ঘটনায় নিহত হন ২০০ জন মানুষ এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হন। এরপর ২০১০-এর দশকে এই রেল দুর্ঘটনার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮০তে, ২০১০ সালের ২৮ শে মে পশ্চিমবঙ্গের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত হন ১৪০ জন মানুষ এবং ২০০ জন আহত হন। বলা বাহুল্য ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত মাত্র চার বছর ২৪ টি রেল দুর্ঘটনা ঘটে যায় ভারতবর্ষে। যার মধ্যে ২০২৩ সালের ২রা জুন উড়িষ্যার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মত মর্মান্তিক ঘটনা উল্লেখযোগ্য, প্রায় ১২০০ জন যাত্রী আহত এবং ২৯৬ জন নিহত হন এই দুর্ঘটনায়।
যেখানে ভারতবর্ষের মতো একটি জনবহুল দেশে সাধারণ মানুষের যাতায়াতের জন্য প্রধান যাতায়াত ব্যবস্থা রেল। সেখানে দিনের পর দিন ক্রমশ রেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের জীবনের। প্রতিটি দুর্ঘটনার পর রেলওয়ে ডিপার্টমেন্ট বিভিন্ন সমস্যা দেখিয়ে সতর্কতার প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষকে। সরকার অনুদান দিয়ে ক্ষান্ত করেন মৃত ব্যক্তির পরিবারকে। কিন্তু এতে কাজের কাজ কি হচ্ছে? প্রশ্ন এখন এটাই। মানুষকে শুধুমাত্র প্রতিশ্রুতি না দিয়ে আরো দায়িত্বশীলতার সাথে ভারতীয় রেল মানুষকে নিজস্ব গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হলেই হয়তো ভারতীয় রেল ব্যবস্থার সাথে সাথে সারা দেশের উন্নতি ঘটবে। সাধারণ মানুষকে হারাতে হবে না আপনজনকে, বাঁচবে দেশের সাধারণ পরিবার।

Post Views: 113

Continue Reading

Previous: প্রকাশ্য রাস্তায় শুট আউট আসানসোলে
Next: স্ত্রীকে কোপালো স্বামী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.