Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারাসতে পয়েন্ট সিগন্যালে সমস্যা, বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

বারাসতে পয়েন্ট সিগন্যালে সমস্যা, বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

Online Desk জুলাই 28, 2023
299332444_214423110911314_6778924269561845013_n.jpg

নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলাঃ শুক্রবার সাতসকালে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। যার জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। প্রতিটি স্টেশনে যাত্রী অসন্তোষ। এমনকী তিতিবিরক্ত হয়ে ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠল এক যাত্রীর বিরুদ্ধে।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যালে সমস্যা দেখা দেয়। আর সিগন্যালের গোলমালের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউনের ট্রেন চলাচল। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। সূত্রের খবর, বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে প্রায় ঘণ্টাদু’য়েক বাদে সিগন্যাল সমস্যা মিটিয়ে বনগাঁ লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু সব ট্রেনই প্রায় ১ থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে। ফলে অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি শেষ নেই ।

Post Views: 190

Continue Reading

Previous: চাপে পড়ে মণিপুরকাণ্ডে CBI তদন্তের নির্দেশ অমিত শাহের
Next: গভীর সমুদ্রে মৎস্যজীবীদের সহযোগিতায় বাঁচলো ওরা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.