Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উৎসবের মরশুমে রেলকর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রের, খরচ প্রায় ১৮৬৬ কোটি

উৎসবের মরশুমে রেলকর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রের, খরচ প্রায় ১৮৬৬ কোটি

Online Desk সেপ্টেম্বর 25, 2025
indian-railway.png

ওঙ্কার ডেস্ক : দুর্গাপূজা ও দীপাবলির আগে সারা দেশের রেলকর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে। বহু প্রতীক্ষিত উৎপাদনভিত্তিক বোনাস বা প্রোডাক্টিভিটি লিংকড বোনাস এ বারও মঞ্জুর হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই বোনাস পাবেন ভারতীয় রেলওয়ের প্রায় ১০.৯১ লক্ষ কর্মী।

ভারতীয় রেলের এক বিশাল একটি অংশ উৎসবের আগেই হাতে পাবে বাড়তি আর্থিক সুরাহা। এবারের বোনাসের অঙ্ক নির্ধারণ করা হয়েছে ৭৮ দিনের মজুরির সমান। তবে এক জন কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পর্যন্ত বোনাস পাবেন। এর ফলে সরকারের কোষাগার থেকে বেরোবে প্রায় ১,৮৬৫.৬৮ কোটি টাকা।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবর্ষে ভারতীয় রেলওয়ে কর্মক্ষমতার দিক থেকে অসাধারণ সাফল্য দেখিয়েছে। মালবাহী পরিবহণে রেকর্ড গড়েছে রেল, আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে যাত্রী পরিবহণেও। শুধুমাত্র আর্থিক আয়ের ক্ষেত্রেই নয়, কার্যক্ষমতা ও দক্ষতায় ও রেল কর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এই সাফল্যের পেছনে যে কর্মীদের পরিশ্রম এবং দায়িত্ববোধ রয়েছে, তা স্বীকার করেই তাদের হাতে উৎসবের আগে বাড়তি অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মন্ত্রিসভা মনে করছে, এই বোনাস কর্মীদের আরও বেশি উৎসাহিত করবে ।

অন্যদিকে উৎসবের আগে কেনাকাটা, সন্তানের পড়াশোনা, বা বিভিন্ন ঋণ শোধের মতো কাজে এই অর্থ কাজে লাগানো যাবে। দুর্গাপূজা ও দীপাবলির আগে হাতে আসা এই বাড়তি টাকা উৎসবের আনন্দ দ্বিগুণ করবে। গত বছর একই অঙ্কের টাকা রেলকর্মীদের জন্য বোনাস খাতে নির্ধারিত করা হয়েছিল। গত বছর বোনাস এর পরই ডিএ এর বাড়ানোর কথাও বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। তাই এবারও পুজোর বোনাসের সঙ্গে সঙ্গে ডিএ বৃদ্ধিরও আশা করেছেন কর্মীরা। তবে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি।

Post Views: 147

Continue Reading

Previous: সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, অনলাইন বেটিং অ্যাপ মামলায় হাজিরা অভিনেতা সোনু সুদের
Next: পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026

You may have missed

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.