Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, অনলাইন বেটিং অ্যাপ মামলায় হাজিরা অভিনেতা সোনু সুদের

সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, অনলাইন বেটিং অ্যাপ মামলায় হাজিরা অভিনেতা সোনু সুদের

Online Desk সেপ্টেম্বর 25, 2025
jygh.png

ওঙ্কার ডেস্ক: অনলাইন বেটিং অ্যাপ ‘1xBet’-এর সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো এবার অভিনেতা সোনু সুদকে। বুধবার দুপুর ১২টা নাগাদ আইনজীবীদের নিয়ে দিল্লির মধ্যস্থ ইডি অফিসে পৌঁছান তিনি। সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন সোনু। এজেন্সির তদন্তকারী আধিকারিকরা তাঁর বয়ান রেকর্ড করেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন PMLA’এর আওতায়।
1xBet কুরাকাও-ভিত্তিক এই অ্যাপ বর্তমানে বড় ধরনের অভিযোগের মুখে পড়েছে। এই অ্যাপটির বিরুদ্ধে শত শত কোটি টাকা প্রতারণা, কর ফাঁকি এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও উঠে এসেছে। যদিও সংস্থাটি নিজেদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুকমেকার হিসেবে দাবি করে এবং জানায় যে তারা ১৮ বছর ধরে ৭০টি ভাষায় পরিষেবা দিয়ে আসছে।
সূত্র মারফত খবর, ইডি শিগগিরই আরও অভিনেতা, ক্রীড়াবিদ ও অনলাইন প্রভাবশালীদের ডাকতে পারে। পাশাপাশি, যারা এই অ্যাপ প্রচারের সঙ্গে যুক্ত এবং আর্থিক সহায়তা নিয়েছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াও শুরু হতে পারে। এমনকি আদালতে চার্জশিট জমা দেওয়ার কথাও ভাবছে সংস্থা।
সম্প্রতি, কেন্দ্র সরকার ভারতে রিয়েল মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। সরকারের অনুমান, নিষেধাজ্ঞার আগে অন্তত ২২ কোটি ভারতীয় বিভিন্ন বেটিং অ্যাপ ব্যবহার করতেন, যাঁদের প্রায় অর্ধেক ছিলেন নিয়মিত ব্যবহারকারী। এই প্রেক্ষাপটেই ইডি এখন ‘ফোকাসড স্ট্র্যাটেজি’ নিয়ে আর্থিক অপরাধ দমন করতে চাইছে।

Post Views: 146

Continue Reading

Previous: সিডিএস অনিল চৌহানের মেয়াদ বাড়ল আট মাস
Next: উৎসবের মরশুমে রেলকর্মীদের বোনাস দেওয়ার ঘোষণা কেন্দ্রের, খরচ প্রায় ১৮৬৬ কোটি

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026

You may have missed

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.