Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিডিএস অনিল চৌহানের মেয়াদ বাড়ল আট মাস

সিডিএস অনিল চৌহানের মেয়াদ বাড়ল আট মাস

Online Desk সেপ্টেম্বর 25, 2025
20250925_131522.jpg

ওঙ্কার ডেস্ক: চিফ অফ ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের চাকরির মেয়াদ আরও আট মাস বাড়িয়ে দিল মোদী সরকার। পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানে সাফল্যের পুরস্কার হিসেবে তাঁর এই মেয়াদ বৃদ্ধি। আগামী ৩০ মে, ২০২৬ পর্যন্ত অনিল চৌহান এই পদে বহাল থাকবেন।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অনিল চৌহানের এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের মিলিটারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেক্রেটারি পদেও দায়িত্ব সামলাবেন চৌহান। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর জেনারেল চৌহানকে প্রথম সিডিএস পদে নিয়োগ করা হয়। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর সেনা জীবনে। কমান্ড ও স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে পেয়েছেন একাধিক সম্মান। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক এবং বিশিষ্ট সেবা পদকে সম্মানিত হয়েছেন অনিল চৌহান।

সাম্প্রতিক কালে অনিল চৌহানের নেতৃত্বে সাফল্য পেয়েছে সেনা অপারেশন সিঁদুর অভিযানে। গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। সেই হামলার জবাব দিতে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারত। রাতের অন্ধকারে চালানো সেই অভিযান ইচ্ছাকৃত ছিল বলে পরবর্তীতে জানান চৌহান। কারণ, সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি এড়ানোই ছিল লক্ষ্য।

Post Views: 89

Continue Reading

Previous: রাষ্ট্রসঙ্ঘে অঘটনের জন্য দোষীদের গ্রেফতারি চান ট্রাম্প
Next: সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, অনলাইন বেটিং অ্যাপ মামলায় হাজিরা অভিনেতা সোনু সুদের

সম্পর্কিত গল্প

death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026
202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026
rtgfuighj.png

রক্ত, প্লাজমা বাইরে পাচারের অভিযোগ খতিয়ে দেখতে ব্ল্যাডব্যাঙ্কে অভিযান রাজ্য স্বাস্থ্য দফরতের

Online Desk জুলাই 28, 2026

You may have missed

death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026
shubhendu.png

দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 28, 2026
SHUVENDU.jpg

তোলাবাজি, কাটমানি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হেল্পলাইন নম্বর

Online Desk জুলাই 28, 2026
202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.