Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হংকং ম্যাচের ২৫ জনের দল ঘোষণা ভারতের

হংকং ম্যাচের ২৫ জনের দল ঘোষণা ভারতের

Online Desk জুন 6, 2025
Blue-Tigers-.jpg

স্পোর্টস ডেস্ক : এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং-এর বিরুদ্ধে ১০ জুনের ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। এর আগে ভারতীয় দল ২৮ সদস্যের একটি স্কোয়াড নিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে থাইল্যান্ডে গিয়েছিল, যেখানে বুধবার তারা ২-০ গোলে পরাজিত হয়। সেই দল থেকে তিন ফুটবলারকে বাদ দিয়ে হংকংয়ে দল নিয়ে যাচ্ছেন মার্কেজ। গোলরক্ষক হৃত্বিক তিওয়ারি এবং ডিফেন্ডার মেহতাব সিং ও শুভাশিস বোসকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাঁরা সরাসরি থাইল্যান্ড থেকে ভারতে ফিরে আসবেন। বাকি ২৫ জন খেলোয়াড় হংকং রওনা হয়ে যান, হংকং-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে।

ভারত মার্চে বাংলাদেশ-এর বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে তাদের বাছাই পর্বের অভিযান শুরু করে। থাইল্যান্ডের কাছে সাম্প্রতিক পরাজয়ের পর, এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে দলের ওপর চাপ বেড়েছে। ভারতের গ্রুপের চারটি দলই প্রথম রাউন্ডের পর সমান এক পয়েন্ট করে নিয়ে লিগ তালিকায় একই জায়গায় রয়েছে।

হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে আছেন :

গোলরক্ষক : বিশাল কয়েথ, গুরমিত সিং চহাল, অমরিন্দর সিং।

ডিফেন্ডার : নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগন, আশিস রাই, তেকচাম অভিষেক সিং।

মিডফিল্ডার : সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্ত সিং, লালেংমাউইয়া রালতে আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু।

ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, এডমন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল আহমদ ভাট, লালিয়ানজুয়ালা ছাঙতে।

এদিকে বুধবারের ম্যাচে হারের কারণ হিসেবে মূলত দলের অ্যাটাকারদের গোলের সুযোগ নষ্টকেই দায়ী করেছেন মার্কেজ। তিনি বলেন, “আসলে সহজ সুযোগগুলো কাজে লাগাতে না পারলে ম্যাচ হেরেই যেতে হয়। আমরা প্রথম চার-পাঁচ মিনিট ভাল শুরু করেছিলাম, কিন্তু থাইল্যান্ড যখন প্রথম গোল করল, তখন আমরা কিছু সময়ের জন্য খেলায় পিছিয়ে পড়েছিলাম। এরপর আবার খেলায় ফিরেছিলাম। তখন খুব ভাল ভাল সুযোগ এসেছিল, গোলকিপারের সঙ্গে ওয়ান টু ওয়ান—তিন বা চারটি, আমি ঠিক মনে করতে পারছি না, তবে সেগুলো খুব ভাল ছিল”।

থাইল্যান্ডের প্রশংসা করে তিনি আরও বলেন, “থাইল্যান্ডের ভাল ভাল খেলোয়াড় আছে, যারা জাপানের মতো দেশে খেলে। দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত। এটা সত্যি যে, আমরা বল হারিয়েছিলাম এক বিপজ্জনক আক্রমণে। ২-০ হয় প্রান্ত দিয়ে। ওরা বল কেড়ে নিয়ে দুর্দান্ত একটি কাউন্টার-অ্যাটাক করে গোল করে। আমরা সব চেষ্টা করেছিলাম, কিন্তু দ্বিতীয় গোলের পর ম্যাচটা প্রায় শেষ হয়ে গিয়েছিল”।

Post Views: 239

Continue Reading

Previous: ইডেনে প্রথম ডিভিশন ফাইনালে ইস্টবেঙ্গল -ভবানীপুর ঝামেলা, সামনে ভোট বলেই কি ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে সিএবি!
Next: পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোর গলায় পরমাণু যুদ্ধের হুমকি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.