Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোর গলায় পরমাণু যুদ্ধের হুমকি

পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোর গলায় পরমাণু যুদ্ধের হুমকি

Online Desk জুন 6, 2025
20250606_140247.jpg

ওঙ্কার ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান থেকে একাধিকবার পরমাণু হুমকি এসেছে। এ বার পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর গলায় উঠে এল পরমাণু যুদ্ধের প্রসঙ্গ। হুমকির সুরে ভারতকে নিশানা করে তিনি বলেন, ‘জল বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলছে ভারত’! মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নয়াদিল্লিকে এমনই হুমকি দিলেন বিলাওয়াল।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। যে ঘটনার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই নারকীয় হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা। এদিন মার্কিন মুলুকে গিয়ে সেই জলবন্টন চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন বিলাওয়াল।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। তার পর থেকে দুই দেশের সীমান্তে সামরিক সংঘাত শুরু হয়। অবশেষে গত ১০ মে উভয়েই সংঘর্ষ বিরতিতে রাজি হয়। গত মে মাসে মোদী সরকার সাত প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছিল। পাকিস্তানের মদতে কী ভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে তা বিশ্বমঞ্চে তুলে ধরতে এই দল পাঠিয়েছিল ভারত। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল। ভারতের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রতিনিধিদল পাঠিয়েছে। সেই দলে রয়েছেন বিলাওয়াল। ইসলামাবাদের দাবি তারা ‘সন্ত্রাসবাদের শিকার’।

Post Views: 101

Continue Reading

Previous: হংকং ম্যাচের ২৫ জনের দল ঘোষণা ভারতের
Next: জলপাইগুড়ি স্টেশনে উদ্ধার বহুমূল্য বর্মাটিক কাঠ, বেপাত্তা গাড়ির লোকো পাইলট, গার্ড

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.