Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জটিলতা মেটা দূর অস্ত! শুক্রবারও বাতিল ৬০০ এর বেশি উড়ান, দিল্লি থেকে উড়বে না ইন্ডিগোর একটিও বিমান

জটিলতা মেটা দূর অস্ত! শুক্রবারও বাতিল ৬০০ এর বেশি উড়ান, দিল্লি থেকে উড়বে না ইন্ডিগোর একটিও বিমান

Online Desk ডিসেম্বর 5, 2025
indigo.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশনাল জটিলতার কারণে ইন্ডিগোর বিমান পরিষেবাতে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা মেটার কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। শুক্রবারও ওই সংস্থার ৬০০-রও বেশি উড়ান বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থার তরফে জানানো হয়েছে, রাজধানী শহর দিল্লিতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ইন্ডিগোর কোনও বিমান উড়বে না।

সূত্রের খবর, দিল্লির মতো পরিস্থিতি চেন্নাই বিমানবন্দরে। সেখানেও সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্ডিগোর কোনও বিমান ছাড়বে না। গত তিন দিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবা কার্যত লাটে উঠেছে। পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা। দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা বিমানবন্দরে এসে জানতে পারছেন বিমান বাতিল করা হয়েছে। ফলে অনেকে বিমানবন্দরের মেঝেতে শুয়ে রাত কাটিয়েছেন। অভিযোগ উঠেছে খাবার ও পানীয় জল না পাওয়া নিয়ে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০টি বিমান বাতিল করেছিল ইন্ডিগো। অব্যবস্থার জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে ক্ষমাও চায় বিমান সংস্থাটি। হায়দরাবাদ থেকে শুরু করে কলকাতা, মুম্বই দেশের বিভিন্ন বিমানবন্দরের ছবি কার্যত একই রকম। টার্মিনালে যাত্রীদের ব্যাগ, স্যুটকেস জমা হচ্ছে। দুর্ভোগের মুখে পড়ে নাজেহাল অবস্থা বিমানযাত্রীদের।

সংসদেও বিরোধীরা সরব হয়েছেন বিমান পরিষেবার অব্যবস্থা নিয়ে। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি রাজ্যসভায় তোলেন বিষয়টি। সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু যদিও জানান, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু বিষয়টিতে নজর রেখেছেন। সমস্যা সমাধানে কী পদক্ষেপ করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন তিনি। এদিকে পরিষেবা স্বাভাবিক করার জন্য কেন্দ্রের কাছে সময় চেয়েছে ইন্ডিগো। সংস্থার তরফে আর্জি জানানো হয়েছে, পরিষেবা পুরোপুরি ঠিক করার জন্য তাদেরকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হোক।

Post Views: 111

Continue Reading

Previous: নৃশংস ঘটনার শিকার সেতারবাদক অনুষ্কা শঙ্কর!! এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন শিল্পীর
Next: বিমান বাতিলের ভোগান্তির জন্য সরকারের একচেটিয়া নীতিকেই দায়ী; ইন্ডিগো ভোগান্তিতে আক্রমণ রাহুলের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.