Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নৃশংস ঘটনার শিকার সেতারবাদক অনুষ্কা শঙ্কর!! এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন শিল্পীর

নৃশংস ঘটনার শিকার সেতারবাদক অনুষ্কা শঙ্কর!! এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন শিল্পীর

Online Desk ডিসেম্বর 5, 2025
er.png

ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চের উজ্জ্বল মুখ, সেতারবাদক অনুষ্কা শঙ্কর। নিজের সুর, সাধনা আর শিল্পের প্রতি অগাধ ভালবাসার জন্য বিশ্বজোড়া সম্মান তাঁর। কিন্তু সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতা জানান শিল্পী। দীর্ঘ সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর প্রিয় সেতারের যা পরিণতি হয়েছে, তা দেখে যেন ক্ষোভ আর অবিশ্বাস দুটোই ভর করল শিল্পীর মনে।
প্রসঙ্গত, বিমানে ওঠার সময় অতিরিক্ত ‘চার্জ’ মিটিয়েছিলেন অনুষ্কা। নিজের বাদ্যযন্ত্রকে সুরক্ষিত করতেই এই বাড়তি অর্থ দেওয়া। কিন্তু ঘটনা একেবারেই উল্টো, বাড়িতে পৌঁছে যখন বাক্স খুললেন, মাথায় বাজ পড়ার মত অবস্থা হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেতারটির দেহ প্রায় দু’টুকরো হয়ে গেছে, আর যে শক্তপোক্ত বাক্স সেতারকে রক্ষা করার কথা, সেটিও বিস্ফোরিত চেহারায় ভেঙে পড়েছে। এমন নৃশংস ঘটনায় অনুষ্কা লিখলেন, বছরের পর বছর নানা আন্তর্জাতিক বিমান সংস্থার ভরসায় নিজের বাদ্যযন্ত্র নিয়ে ঘোরাফেরা করেন তিনি, কিন্তু এমন ক্ষতির অভিজ্ঞতা কোনদিন হয়নি। তাঁর প্রশ্ন, ‘‘ইচ্ছাকৃত অবহেলা ছাড়া এমন বিপর্যয় কী সম্ভব? ভারতীয় সুরের এমন এক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তাদের কাছে এতটাই অসুরক্ষিত?’’ অভিযোগ এখানেই শেষ নয়। আলাদা করে টাকা নেওয়ার পরেও কেন এমন ঘটনা, এই প্রশ্নও জানান শিল্পী। অথচ এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।

Post Views: 156

Continue Reading

Previous: ফেসবুকের ওভারসাইট বোর্ডের আত্মসমালোচনা; পাঁচ বছরে লক্ষ্য পূরণে হতাশার স্বীকারোক্তি
Next: জটিলতা মেটা দূর অস্ত! শুক্রবারও বাতিল ৬০০ এর বেশি উড়ান, দিল্লি থেকে উড়বে না ইন্ডিগোর একটিও বিমান

সম্পর্কিত গল্প

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.