Skip to content
জুন 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যোগ দিবসের প্রস্তুতি, সাত দিনের জন্য বন্ধ রেড রোড

যোগ দিবসের প্রস্তুতি, সাত দিনের জন্য বন্ধ রেড রোড

Online Desk জুন 16, 2026
PREP.jpg

ওঙ্কার ডেস্কঃ ২১ তারিখ কলকাতায় মেগা ইভেন্ট। আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। আগামী ২১ জুন প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে ঘিরে বিশেষ ট্র্যাফিক বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। যোগা দিবস উদযাপনের কারণে রেড রোড এক সপ্তাহের জন্য যান চলাচলের ক্ষেত্রে বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। কিছুদিন আগেই রেড রোডে ট্রাফিক ইস্যু দেখিয়ে ইদের নমাজ ব্রিগেডে করা হয়েছিল। সেই আবহে এবার যোগা দিবসের জন্য ৭ দিন রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তে প্রশ্ন উঠছে।
কলকাতায় এবার বিশ্ব যোগা দিবসে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার রেড রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। জোর কদমে চলছে প্রস্তুতি। সেই কারণে রবিবার রাত ১০টা থেকে আগামী রবিবার অর্থাৎ ২১ জুন পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালির মোড়, সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।
আগামী রবিবার যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত মেয়ো রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট স্টিকার লাগিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলি মেয়ো রোড ধরে যেতে পারবে।
কিছুদিন আগেই রেড রোডে ট্রাফিক ইস্যু দেখিয়ে ইদের নমাজ ব্রিগেডে করা হয়েছিল। সেই আবহে এবার যোগা দিবসের জন্য ৭ দিন রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্তে প্রশ্ন উঠছে।

Post Views: 31

Continue Reading

Previous: প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কাশির সিরাপ! ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের
Next: ‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.