Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের বিক্ষুদ্ধ গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পরিষদীয় দলকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার রথীন বোস। আগামী ১৮ জুন রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে, মঙ্গলবার বিধানসভায় সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তৃণমূলের বিক্ষুদ্ধ এই গোষ্ঠীর কী নাম হবে তা নিয়ে চর্চা শুরু হল বিধানসভার অন্দরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর দল নিয়ে এদিন টিপ্পনী কাটেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হ‌ওয়ার আগে স্বপন দাশগুপ্ত মজার ছলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, ‘আপনাদের দলের নাম তাহলে কী ঠিক হল?’ উত্তরে তিনি উইলিয়াম শেক্সপিয়ারের পংক্তি উল্লেখ করে বলেন, ‘নামে কী বা আসে যায়!’ তাঁর এমন মন্তব্য শুনে হেসে ফেলেন সবাই। উল্লেখ্য, এদিন সর্বদলীয় বৈঠক নিয়েও বিতর্ক তৈরি হয়। কারণ, তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এই বৈঠকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন ওঠে। কুণাল ঘোষদেরও আমন্ত্রণ জানানো হয়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে ডাকা হয়েছিল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে। ডাকা হয় আইএসএফ বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকী এবং সিপিএমের বিধায়ক মুস্তাফিজুর রহমানকে।

শোভনদেব চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোর পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিধানসভার বিএ কমিটি এবং সর্বদলীয় বৈঠকে শোভনদেবকে না ডেকে ঋতব্রত শিবিরকে আমন্ত্রণ জানানোর পিছনে তাৎপর্য রয়েছে বলে মত পর্যবেক্ষকদের। সংখ্যার নিরিখে নতুন সমীকরণকে গুরুত্ব দিতে শুরু করেছে বিধানসভার সচিবালয়। তবে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ এ বিষয়ে বলেন, এতে কোনও বিতর্কই নেই।

Post Views: 59

Continue Reading

Previous: ‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের
Next: মুসৌরিতে মধুচন্দ্রিমায় গিয়ে রহস্যমৃত্যু নববধূর, উদ্ধার দেহ

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.