Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজের বিভিন্ন জেলায় দলীয় কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় ২০০০ এর বেশি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। যার সর্বশেষ সংযোজন সোমবার কালীঘাটে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম হামলা। এই সমস্ত বিষয় নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগ জানালেন দমদমের সাংসদ সৌগত রায়। মঙ্গলবার তিনি শাহকে চিঠি লিখে রাজ্যে এই ধরণের ঘটনা যাতে পুনরায় না ঘটে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন।

গত ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছিল। ডায়মন্ডহারবারের সাংসদের কনভয় লক্ষ্য করে পাথর ও জুতো ছোঁড়ার ঘটনাও ঘটে। দেওয়া হয় চোর স্লোগান। অভিষেকের উপর ডিম হামলার পর থেকে দিকে দিকে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোঁড়া এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করলেন সাংসদ সৌগত রায়। চিঠিতে তিনি লিখেছেন, ‘গতকালের ঘটনায় আমি স্তম্ভিত! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস তথা বাড়িতে গিয়েছিলাম। মমতার সঙ্গে বৈঠকে বসেছিলাম, সেখানে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন এবং বিধায়ক কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়। রাজনৈতিক বিষয়ে আলোচনা করছিলাম আমরা। এর পর কুণাল ঘোষ উঠে বাইরে যান। তিনি ফিরে এসে বলেন, বাইরে যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সে সময় তাঁকে ডিম ছুঁড়ে মারা হয়।’

অমিত শাহকে পরিস্থিতি আয়ত্তে আনার আর্জি জানিয়েছেন সৌগত রায়। তিনি আরও লিখেছেন, ‘বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব তাদের।’ প্রসঙ্গত, কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ।

Post Views: 86

Continue Reading

Previous: যোগ দিবসের প্রস্তুতি, সাত দিনের জন্য বন্ধ রেড রোড
Next: ১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.