Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে হাদি মৃত্যুর ক্ষোভে অগ্নিদগ্ধ দুই সংবাদ মাধ্যমকে ফোন ইউনূসের

বাংলাদেশে হাদি মৃত্যুর ক্ষোভে অগ্নিদগ্ধ দুই সংবাদ মাধ্যমকে ফোন ইউনূসের

Online Desk ডিসেম্বর 19, 2025
yunus.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার আবহে রাজধানী ঢাকায় সংবাদমাধ্যমের দফতরে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে দেশের প্রথম সারির সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর দফতরে উত্তেজিত জনতার হামলা এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর ইউনূস ফোন করে খোজখবর নেন বলে জানা গেছে বাংলাদেশী বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ।
সরকারি বিবৃতিতে জানানো হয়, সংবাদমাধ্যমের উপর এই ধরনের হামলা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। মহম্মদ ইউনূস ব্যক্তিগত ভাবে দুই সংবাদপত্রের সম্পাদকদের ফোন করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এবং আক্রান্ত সাংবাদিক ও কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছে, এই হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের দফতর এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক রূপ নেয় এবং রাজনৈতিক কার্যালয়, সরকারি সম্পত্তির পাশাপাশি সংবাদমাধ্যমও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতির এই অবনতিতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। মুহাম্মদ ইউনূস তাঁর বিবৃতিতে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানান। তিনি বলেন, অস্থিরতা ও হিংসা কোনও সমস্যার সমাধান নয়, বরং এতে দেশ ও সমাজ আরও পিছিয়ে পড়বে। উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দিয়ে গণতান্ত্রিক পথে মত প্রকাশ করার আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনায় বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Post Views: 146

Continue Reading

Previous: বাংলাদেশে বিক্ষোভ সামাল দিতে নামল র‍্যাফ, নিরাপত্তার চাঁদরে মোড়া হল ঢাকা সহ ৪ শহর
Next: অগ্নিগর্ভ পদ্মাপাড়, চিকেন নেকের সুরক্ষায় তৎপর বিএসএফ, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.