Skip to content
নভেম্বর 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • মাইক্রোসফটের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মার্কিন ব্যাঙ্কিং পরিষেবায় ধস, বিপাকে লক্ষ লক্ষ গ্রাহক

মাইক্রোসফটের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মার্কিন ব্যাঙ্কিং পরিষেবায় ধস, বিপাকে লক্ষ লক্ষ গ্রাহক

Online Desk নভেম্বর 17, 2026
chase.webp

ওঙ্কার ডেস্ক: মাইক্রোসফটের পরিষেবা বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় সমস্যার মুখে মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থা। দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্কের অনলাইন পরিষেবা আচমকা ব্যাহত হয়েছে। গ্রাহকদের অভিযোগ, নিজেদের অ্যাকাউন্টের তথ্য দেখতে পারছেন না তাঁরা। বন্ধ হয়ে গিয়েছে অনলাইন লেনদেনও। এমনকী, ব্যাঙ্কের শাখায় গিয়েও পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন অনেকে। এই ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

সোমবার প্রথমে সমস্যার কথা জানান জেপি মর্গ্যান চেজের গ্রাহকরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য ছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো একাধিক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরাও একই সমস্যার কথা জানাতে শুরু করেন। বাদ পড়েনি আমেরিকার জনপ্রিয় অনলাইন পেমেন্ট পরিষেবা ‘জেলে’ও। সেখানেও লেনদেন বন্ধ হয়ে যায়। মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিষেবা নিতে গিয়েও সমস্যায় পড়েন গ্রাহকরা। একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে।

একসঙ্গে একাধিক বড় ব্যাঙ্কের পরিষেবা বিপর্যস্ত হওয়ায় সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়। মার্কিন ব্যাঙ্কিং ব্যবস্থায় কি হ্যাকারদের আক্রমণ হয়েছে? এমন প্রশ্নও উঠতে শুরু করে। সম্প্রতি এনভিডিয়ার মাধ্যমে চিনে তথ্য পাচারের অভিযোগ ঘিরে আমেরিকায় বিতর্ক চলছে। সেই আবহে ব্যাঙ্কিং পরিষেবায় এই বিপর্যয় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে বিবৃতি দেয় জেপি মর্গ্যান চেজ। ব্যাঙ্কের তরফে জানানো হয়, একটি সফটওয়্যার বাগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এর পিছনে কোনও সাইবার হামলার ঘটনা নেই। গ্রাহকদের অনলাইন লেনদেন নিরাপদ রয়েছে বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

Continue Reading

Previous: “আগে যমুনায় ডুব দিয়ে আচমন করুন, তারপর শিবির”, মথুরা নিয়ে বিজেপিকে খোঁচা অখিলেশের
Next: ছটপুজোতেও শব্দবাজির দাপট, দূষণে কলকাতাকে টপকে গেল হাওড়া!

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026

You may have missed

New-Project-2026-11-17T174646.592.webp

জেলে মৃত্যুর আশঙ্কা! সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন ইমরান, বললেন ‘জীবিত ফিরতে পারব না’

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

আইপিএলে শেষ ধোনি যুগ, চেন্নাইয়ে থাকবেন মেন্টর হয়ে

Online Desk নভেম্বর 17, 2026
FotoJet.jpg

পন্থ নামবেন জানিয়ে দিলেন গিল

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-17T170548.609.webp

“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়, প্রথম কর্তব্য ভারতমাতার সুরক্ষা”, বেলডাঙায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk নভেম্বর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.