Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন?

ট্রাম্প কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন?

Online Desk জুন 25, 2025
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ জুন ভোরে ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে আঘাত হেনেছিল মার্কিন সেনাবাহিনী। গোটা অপারেশন পর্যবেক্ষণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে আধিকারিকদের সঙ্গে গোটা অপারেশনে নজর রাখেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইজরায়েল সংঘাতের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ইরানও পাল্টা জবাব দেয়। কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে তেহরান।

মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছিলেন সংঘর্ষ আরও বেশ কিছু দিন চলবে। যদিও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। আর আচমকা ইরানে আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করায় ট্রাম্পের ভূমিকা আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

ট্রাম্প ইরানে আঘাত করুন চায়নি অধিকাংশ মার্কিন। এই হানার বিরোধী ছিলেন অধিকাংশ মার্কিন নাগরিক। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নিজদেশে নাগরিকদের সমালোচনার মুখে পড়ে পিছু হঠেছেন ট্রাম্প। সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয় মার্কিন মুলুকে। সেখানে প্রশ্ন করা হয়, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সমর্থন করেন কি না? জবাবে সমীক্ষায় অংশ নেওয়া ৫৬ শতাংশ মার্কিন বলেছেন, তাঁরা এটা সমর্থন করছেন না। তবে আঘাত হানার পক্ষে ছিলেন ৪৪ শতাংশ মার্কিন নাগরিক। সমীক্ষায় অংশ নেওয়া ৫৮ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ট্রাম্পের সামরিক পদক্ষেপের ফলে বরং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠবে।

Post Views: 264

Continue Reading

Previous: ভোট আসে আর যায় প্রতিশ্রুতিই সার বাস্তবায়ন নেই ঘাটাল মাস্টার প্ল্যানের, জর্জরিত ঘাটালবাসী
Next: ইজরায়েলে তথ্য পাচারের অভিযোগে মোসাদের তিন গুপ্তচরকে ফাঁসিকাঠে ঝোলাল ইরান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.