Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট আসে আর যায় প্রতিশ্রুতিই সার বাস্তবায়ন নেই ঘাটাল মাস্টার প্ল্যানের, জর্জরিত ঘাটালবাসী

ভোট আসে আর যায় প্রতিশ্রুতিই সার বাস্তবায়ন নেই ঘাটাল মাস্টার প্ল্যানের, জর্জরিত ঘাটালবাসী

Online Desk জুন 25, 2025
GHATAL-FLUD.png

নিজস্ব সংবাদদাতা , পশ্চিম মেদিনীপুর: বৃষ্টি থামলেও জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি মেলেনি ঘাটাল বাসীর।কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল চন্দ্রকোনা এবং গড়বেতার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি থেমে যাওয়ার পর গড়বেতা এবং চন্দ্রকোনায় বন্যার জল কমে গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে বৃষ্টি থেমে গেলেও ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো কার্যত জলের তলায়। নষ্ট হয়েছে কয়েকশো বিঘা চাষের জমি।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলে আসছে ঘাটালের মানুষের জল যন্ত্রণার এই প্রতিচ্ছবি। গত লোকসভা নির্বাচনের সময় ঘাটালের মাটিতে দাঁড়িয়ে, ঘাটালের সাংসদ এবং অভিনেতা দেবকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান। তবে তার প্রাথমিক কাজ শুরু হলেও এই বছর বর্ষাতেও বন্যার প্রকোপ দেখা গেল ঘাটালে। এলাকাবাসীর অভিযোগ সরকার ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণা করলেও কার্যত বাস্তবে তা এখনো রূপদান না পাওয়ায়, জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে তাদেরকে।
অজিত মাইতি বলেন বৃষ্টির জলে নয় রাজ্যের সাথে কথা না বলে অপরিকল্পিতভাবে ডিভিসির ছাড়া চলে ঘাটাল পোর্ট চন্দ্রকোনা সহ গড়বেতার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্লেনের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে।
২০২৪ সালের ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় দেবকে খোঁচা মেড়ে বলেন, ঘাটালের চ্যাম্পিয়ন, মাস্টারপ্ল্যান রূপায়ণ করবে বলে এখন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেচ দপ্তরের পক্ষ থেকে সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। সেই সঙ্গে তিনি আরও দাবি করেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ১২০০ কোটি টাকার উপরে ফান্ড দিয়ে দিয়েছেন, অথচ রাজ্য সরকার মিথ্যেচার করে বেড়াচ্ছেন।স্বাভাবিকভাবে ভোট আসে, ভোট যায়, তবে ঘাটালবাসীর কাছে জল যন্ত্রণা ছবিটা থেকেই যায়। কবে উদ্ধার হবে এই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসী সেদিকেই তাকিয়ে তারা।

Post Views: 247

Continue Reading

Previous: ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়, কোথায় কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
Next: ট্রাম্প কেন যুদ্ধবিরতিতে রাজি হলেন?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.