Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘বোর্ড অফ পিস’-এ কানাডাকে ডেকেও মতবদল ট্রাম্পের

‘বোর্ড অফ পিস’-এ কানাডাকে ডেকেও মতবদল ট্রাম্পের

Online Desk জানুয়ারি 23, 2026
Trump.png

ওঙ্কার ডেস্ক: ‘বোর্ড অফ পিস’ গঠন করছে আমেরিকা। একাধিক দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। প্রতিবেশী দেশ কানাডাকে ‘বোর্ড অফ পিস’-এর জন্য আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই আমন্ত্রণ আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট সমাজমাধ্যমে ঘোষণা করেছেন, চাইলেও কানাডা আর ওই আন্তর্জাতিক গোষ্ঠীতে যোগ দিতে পারবে না।
দাভোসে ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর মঞ্চে সমীকরণ বদলে গিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে সেখানে জানান, ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য তাঁর দেশ কোনও অর্থ দিতে পারবে না। আমেরিকার নেতৃত্বে বিশ্ব ব্যবস্থায় ভাঙন ধরেছে বলেও মন্তব্য করেছিলেন কার্নে।
কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশে ট্রাম্প লিখেছেন, ‘‘বোর্ড অফ পিস-এ কানাডার যোগদানের জন্য যে আমন্ত্রণ পাঠানো হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। আগামী দিনে এই পর্ষদ বিশ্বনেতাদের কাছে অত্যন্ত সম্মানজনক একটি বোর্ড হয়ে উঠবে।’’
দাভোসে আমেরিকার বিরুদ্ধে কথা বলে প্রশংসা কুড়িয়েছিলেন কার্নে। এর পর ট্রাম্প তাঁকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘কানাডা আমেরিকার জন্যই বেঁচে আছে। মার্ক, এর পর থেকে কোনও মন্তব্য করার আগে এটা মনে রেখো।’’ কার্নে এর জবাবে বলেন, ‘‘কানাডা আমেরিকার জন্য বেঁচে নেই। কানাডিয়ানদের জন্যই কানাডা সমৃদ্ধ হচ্ছে।’’ এই উত্তপ্ত বাক্যবিনিময়ের পরেই কানাডার আমন্ত্রণ প্রত্যাহার করে নিলেন ট্রাম্প।

Post Views: 201

Continue Reading

Previous: সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া! কি জানাচ্ছে হাওয়া অফিস?
Next: নেতাজীর জন্মজয়ন্তী, ব্রিটিশকে ফাঁকি দিয়ে যে ট্রেনে করে পালিয়েছিলেন সেই ট্রেনের ১৬০ বছর পূর্তি

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.