Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নেতাজীর জন্মজয়ন্তী, ব্রিটিশকে ফাঁকি দিয়ে যে ট্রেনে করে পালিয়েছিলেন সেই ট্রেনের ১৬০ বছর পূর্তি

নেতাজীর জন্মজয়ন্তী, ব্রিটিশকে ফাঁকি দিয়ে যে ট্রেনে করে পালিয়েছিলেন সেই ট্রেনের ১৬০ বছর পূর্তি

Online Desk জানুয়ারি 23, 2026
netaji.png

ওঙ্কার ডেস্ক: এলগিন রোডের এক বাড়ির নির্জন ঘরে, পর্দার আড়ালে ছিলেন নেতাজী। ব্রিটিশ গোয়েন্দাদের নজর ছিল তীক্ষ্ম। কিন্তু সেই নজর এড়িয়ে পালিয়েছিলেন নেতাজী। ইতিহাসে যা পরিচিত হয়ে উঠেছে ‘নেতাজির গ্রেট এস্কেপ’ নামে।
১৯৪১ সালের ১৭ জানুয়ারি, রাত ১টা ৩০ মিনিটে, নিজের ৪৪তম জন্মদিনের ঠিক আগে, ভ্রাতুষ্পুত্র শিশিরকুমার বসুর সঙ্গে বাড়ি ছাড়েন নেতাজি। শিশির তাঁকে জার্মান ওয়ান্ডারার গাড়িতে করে নিয়ে যান আজকের ঝাড়খণ্ডে অবস্থিত একটি ছোট রেলস্টেশন। নেতাজি নিজে এই যাত্রাকে বলেছিলেন, “নতুন ভারত গঠনের পথে অগ্রযাত্রা , পালানো নয়।” দেশদ্রোহের মামলা চলাকালীন এমন একজন জাতীয় নেতার হাতছাড়া হওয়া ব্রিটিশদের কাছে অপমানের।
নেতাজি যে ট্রেনে উঠেছিলেন, সেটি ছিল ভারতের প্রথম মেল/এক্সপ্রেস ট্রেন ১ আপ হাওড়া–দিল্লি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে মেল। সেই ট্রেনের যাত্রীদের মধ্যে ছিলেন এক ‘মহম্মদ জিয়াউদ্দিন’। কেউ বুঝতেই পারেনি, এই মানুষটিই আসলে নেতাজি। এই যাত্রাই ছিল আরও বড় এক আন্তর্জাতিক অভিযানের শুরু।
শুরুতে এই ট্রেন চলত হাওড়া থেকে দিল্লি। পরে কালকা রেলপথে যুক্ত হওয়ায় নাম হয় কালকা মেল। একসময় ব্রিটিশ শাসকেরা কলকাতা থেকে শিমলা গ্রীষ্মকালীন রাজধানীতে যেতে এই ট্রেনেই যাতায়াত করতেন। ২০২১ সালে, নেতাজির ১২৫-তম জন্মবার্ষিকীতে, এই ট্রেনের নাম বদলে রাখা হয় নেতাজি এক্সপ্রেস। আগামী এপ্রিল মাসে, এই কালকা মেল পূর্ণ করবে টানা ১৬০ বছর। দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজী জন্মজয়ন্তী। দেশের কোনায় কোনায় পালিত হচ্ছে দেশপ্রেম দিবস।

Post Views: 139

Continue Reading

Previous: ‘বোর্ড অফ পিস’-এ কানাডাকে ডেকেও মতবদল ট্রাম্পের
Next: ট্রাম্পের ‘শান্তির পরিষদে’ পাকিস্তানের অন্তর্ভুক্তি, কড়া আপত্তি ইজরায়িলের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.